Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
চট্টগ্রামে বাস, অটোরিকশায় আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2023, 12:30 pm
Last modified: 06 November, 2023, 12:38 pm

Related News

  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে বাস, অটোরিকশায় আগুন

সোমবার (৬ নভেম্বর) ভোরে চট্টগ্রামের পৃথক দুটি জায়গায় একটি বাস ও একটি সিএনজি-চালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া, একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
টিবিএস রিপোর্ট
06 November, 2023, 12:30 pm
Last modified: 06 November, 2023, 12:38 pm
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে বাসে আগুন দেয় দেওয়া হয়। ছবি: টিবিএস

বিএনপির দ্বিতীয় দফায় অবরোধের দ্বিতীয় ও শেষ দিন আজ সোমবারে (৬ নভেম্বর) চট্টগ্রামের পৃথক দুটি জায়গায় একটি বাস ও একটি সিএনজি-চালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবারে ভোর ৪টার দিকে নগরীর আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকালে কেইপিজেডের শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য চাতরী চৌমুহনী বাজারের মসজিদের কাছে রাতভর পার্কিংয়ে রাখা ছিল বাসটি।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মামরা জানান, "চাতরী চৌমুহনী বাজারে বাসে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।"

অপরদিকে, একইদিনে ভোর সাড়ে ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা ওই এলাকায় একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

বিএনপি ও জামায়াতের দুই দফা অবরোধে চট্টগ্রামে মোট ১১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর আগে, রোববার রাতে বায়েজিদ-অক্সিজেন সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন পতেঙ্গা ধুমপাড়া এলাকায় পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসে আগুন দেওয়া হয়।

অন্যদিকে, সারাদেশে অবরোধসহ বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দলের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয়ের ইনচার্জ ইদ্রিস আলী এ দাবি করেন।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বাসে আগুন / বিএনপির অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net