Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
আমদানিকৃত চালান সময়মত না ছাড়লে পোর্ট ডেমারেজের বাইরে সুদও গুণতে হবে

বাংলাদেশ

রিয়াদ হোসেন
02 November, 2023, 10:25 am
Last modified: 02 November, 2023, 01:37 pm

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআরের রেকর্ড ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় 
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

আমদানিকৃত চালান সময়মত না ছাড়লে পোর্ট ডেমারেজের বাইরে সুদও গুণতে হবে

নতুন কাস্টমস আইনে আনা হয়েছে এ বিধান, অসন্তুষ্ট ব্যবসায়ীরা 
রিয়াদ হোসেন
02 November, 2023, 10:25 am
Last modified: 02 November, 2023, 01:37 pm

আমদানিকৃত চালান দেশে আসার পর দিনের পর দিন বন্দরে ফেলে রাখা ঠেকাতে এবার কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানিকৃত চালান সময়মত ছেড়ে না দিলে বা ডিউটি-ট্যাক্স পরিশোধ না করলে বর্তমানে পোর্ট ডেমারেজ বা চার্জ দিতে হয়। কিন্তু এখন থেকে পোর্ট চার্জের বাইরে কাস্টমস ডিপার্টমেন্টকে সুদ পরিশোধ করতে হবে।

সংসদে উপস্থাপিত নতুন আইনে এ সংক্রান্ত একটি ধারা যুক্ত করা হয়েছে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, এটি কার্যকর করা হলে বন্দরে দীর্ঘ সময় পণ্য ফেলে রাখার প্রবণতা কমবে।

তারা বলেন, বন্দরে অনেক সময় কাস্টমস বিভাগের কর্মকর্তাদের পরীক্ষার নামে কিংবা কোন এইচএস কোড বা ডিউটি-ট্যাক্স সংক্রান্ত ডিসপুটের কারণে পণ্য বন্দরে রাখতে হয়, যাতে আমদানিকারকের কোন দায় থাকে না। তার জন্য সুদ চার্জ করা যৌক্তিক নয়।

নতুন কাস্টমস আইনের ধারা-৩২ অনুযায়ী, কোন ডিউটি-ট্যাক্স ও অন্যান্য চার্জ নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ না করা হলে ওই করের উপর ১০ শতাংশ সুদ পরিশোধ করতে হবে। এছাড়া কোন বকেয়া থাকলেও তার উপরও এই সুদ প্রযোজ্য হবে।

এনবিআরের কাস্টমস বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "অনেক সময় দেখা যায়, আমদানিকৃত কনসাইনমেন্ট বন্দরে আসার পর তা সঠিক সময়ে ক্লিয়ার করা হয় না। গড়িমসি করা হয়। এতে বন্দরে জট তৈরি হয়। নতুন এ বিধান যুক্ত করার ফলে আমদানিকৃত কনসাইনমেন্ট দীর্ঘ সময় বন্দরে ফেলে রাখার প্রবণতা কমবে।"

তবে ব্যবসায়ী নেতারা এমন বিধানকে অযৌক্তিক বলে মনে করছেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, "যদি কাস্টমসের কারণে দেরি হয়, তাহলে তারা কি আমাদেরকে ইন্টারেস্ট দেবে?"

তিনি বলেন, "আমরা কনসাইনমেন্ট দিনে দিনেই রিলিজ করতে চাই। কিন্তু কাস্টমসের কারণে অনেক সময় দেরি হয়। তাহলে বিধান হওয়া উচিত, যার কারণে দেরি হচ্ছে, তিনি অপরপক্ষকে ইন্টারেস্ট দেবেন।"

এছাড়া নতুন আইনে আরো কিছু বিধান যুক্ত করা হয়েছে। তবে এনবিআরের কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ ধারাই ইতিমধ্যে গত দুই বাজেটে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে পুরনো আইনে আনা হয়েছে এবং বাস্তবায়ন শুরু করেছে এনবিআর। 

ভ্যালুয়েশনে চালু হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট

এছাড়া নতুন আইনে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু করা হচ্ছে। এর ফলে আমদানিকৃত চালান ভ্যালুয়েশনে রিয়েল টাইম এক্সচেঞ্জ রেট হবে। এতে কোন পক্ষের বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বর্তমানে ভ্যালুয়েশনের ক্ষেত্রে আগের মাসের এভারেজ রেট এর উপর ভিত্তি করে ভ্যালুয়েশনের ভিত্তিতে ডিউটি-ট্যাক্স আদায় করা হতো। এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিদিনের এক্সচেঞ্জ রেটকে বিবেচনায় নিয়ে তার উপর ভ্যলুয়েশন ও ট্যাক্স বিবেচনা করা হবে।   

Related Topics

টপ নিউজ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / পোর্ট ডেমারেজ / আমদানিকৃত চালান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআরের রেকর্ড ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় 
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net