Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
মানুষের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করবে পুলিশ: আইজিপি

বাংলাদেশ

ইউএনবি
01 November, 2023, 07:20 pm
Last modified: 01 November, 2023, 07:25 pm

Related News

  • ৫ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
  • আওয়ামী আমলে পুলিশে অনিয়ম, দুর্নীতির ফিরিস্তি দিলেন সাবেক আইজিপি মামুন
  • সম্পূর্ণ সত্য বললে সাবেক আইজিপি মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে: ট্রাইব্যুনাল
  • শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
  • মাদকের সঙ্গে জড়িত থাকলে চাকরি হারাবেন পুলিশ কর্মকর্তারা: আইজিপি

মানুষের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করবে পুলিশ: আইজিপি

পুলিশ প্রধান বলেন, ‘কেউ যদি কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, সে অধিকার তার রয়েছে। তবে মানুষেরও অবাধে রাস্তায় চলাচল করার অধিকার রয়েছে। সুতরাং, মানুষ যাতে অবাধে চলাফেরা করতে পারে- তা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’
ইউএনবি
01 November, 2023, 07:20 pm
Last modified: 01 November, 2023, 07:25 pm

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে প্রতিটি ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে যারা এর আগেও সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিল, তাদেরও আইনের আওতায় আনা হবে। 

দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় স্বার্থান্বেষী একটি মহল জড়িত দাবি করে পুলিশ প্রধান বলেন, 'কেউ যদি কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, সে অধিকার তার রয়েছে। তবে মানুষেরও অবাধে রাস্তায় চলাচল করার অধিকার রয়েছে। সুতরাং, মানুষ যাতে অবাধে চলাফেরা করতে পারে- তা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।'

২৮ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান আইজিপি। হাসপাতাল পরিদর্শন শেষে বুধবার (১ নভেম্বর) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল না।

তিনি বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এদিকে কোনো প্ররোচনা ছাড়াই পিকেটাররা একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং আরেকটি বাসে হামলা চালায়। তারা ইচ্ছাকৃত মানুষের ওপর হামলা চালিয়েছে।'

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের নৃশংস হামলায় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম নিহত হন।

এ ছাড়া ওই দিন রাজধানীর মতিঝিল কাকরাইল ও নয়াপল্টনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৪১ পুলিশ সদস্য আহত হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, আহত ২২ পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা' হিসেবে পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফি ও বিএনপি কার্যালয়ে আনা লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, 'তদন্তের স্বার্থে আমরা এখনও কিছু প্রকাশ করতে চাই না।'

মঙ্গলবার সাভার থেকে সারওয়ার্দীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে আটক করা হয়।

সোমবার ডিবি কার্যালয়ে 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা' হিসেবে দাবি করা মিয়া জাহিদুল ইসলাম আরেফি বলেন, 'লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী আমাকে বিকাল ৩টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। তারা আমাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করেছিল।'

Related Topics

টপ নিউজ

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন / বিএনপির অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ৫ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
  • আওয়ামী আমলে পুলিশে অনিয়ম, দুর্নীতির ফিরিস্তি দিলেন সাবেক আইজিপি মামুন
  • সম্পূর্ণ সত্য বললে সাবেক আইজিপি মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে: ট্রাইব্যুনাল
  • শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
  • মাদকের সঙ্গে জড়িত থাকলে চাকরি হারাবেন পুলিশ কর্মকর্তারা: আইজিপি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net