Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
বগুড়ায় বিএনপি-জামায়াতের ৮৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
29 October, 2023, 10:15 pm
Last modified: 29 October, 2023, 10:50 pm

Related News

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া

বগুড়ায় বিএনপি-জামায়াতের ৮৮ নেতা-কর্মী গ্রেপ্তার

এর আগে তাদেরকে বিভিন্ন উপজেলা থেকে আটক দেখানো হয়।
উত্তরাঞ্চল প্রধান
29 October, 2023, 10:15 pm
Last modified: 29 October, 2023, 10:50 pm

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৮৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে এ প্রতিবেদন প্রস্তুতকালে (রাত সাড়ে নয়টা পর্যন্ত) পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি– তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এই ৮৮ নেতা-কর্মীকে বিভিন্ন উপজেলা থেকে আটক দেখানো হয়।

পুলিশ জানায়, নন্দীগ্রাম উপজেলায় বঙ্গবন্ধু চত্বরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ছয় বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও পুলিশের বিশেষ অভিযানে বগুড়াসহ আরও ১১ উপজেলা থেকে ৮২ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নন্দীগ্রামে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনগুলো। এরপর রাতে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাতেই এ ঘটনায় বিএনপির ৪ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার পরপর রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নন্দীগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিঞা (৪৬), ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি যোবায়ের আহম্মেদ রাজা (৩৪), সদস্য আশরাফুল ইসলাম (৩৮), বিএনপি কর্মী আলমগীর হোসেন (৪৫), জিয়াউল হক (৩৬) ও ফুলবর রহমান (৪৫)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, শনিবার রাতে বঙ্গবন্ধু চত্বর এলাকায় হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। সেই মামলায় আজ ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়াও রোববার শেরপুরের তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তাদের মধ্যে শনিবার উপজেলায় পুলিশি অভিযানে গ্রেপ্তার হন বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম ওরফে পাশা, আব্দুর রাজ্জাক ও মাহবুব রহমান।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ২০২২ সালের ১৬ নভেম্বরের উপজেলার হাসপাতাল রোড এলাকায় মোজাহার স্মৃতি সংসদে এক হামলা ও বিস্ফোরণ মামলার আসামি।

রোববার দুপচাঁচিয়াতে গত জুলাই মাসে দায়ের হওয়া নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আর শিবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়েছেন জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মী। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাদের উপজেলার আমতলী বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ। আগের নাশকতা মামলায় আরও তিনজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বগুড়ায় নাশকতা সংক্রান্ত ঘটনায় এপর্যন্ত কতজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে জানতে একাধিকবার মুঠোফোনে কল করলেও রিসিভ করেননি জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতারকে (প্রশাসন) ফোন দিলেও তিনি ধরেননি। পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তীকে ফোন করলে তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে তাকে ক্ষুদেবার্তা পাঠানো হলেও– কোনো সাড়া দেননি।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুর রশিদকে ফোন করলে তিনি জানান, 'এপর্যন্ত বগুড়ায় বিভিন্ন উপজেলার ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে তা আগামীকাল (৩০ অক্টোবর) জানাতে পারব।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / জামায়াত / নেতা-কর্মীদের গ্রেপ্তার / পুলিশ / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net