Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
যুবদল নেতাকে আ.লীগ কর্মীদের হত্যার অভিযোগ বিএনপির, পুলিশ বলছে পালাতে গিয়ে মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2023, 05:40 pm
Last modified: 29 October, 2023, 05:52 pm

Related News

  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিট ও কমিউনিটি পুলিশিংয়ে জোর দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

যুবদল নেতাকে আ.লীগ কর্মীদের হত্যার অভিযোগ বিএনপির, পুলিশ বলছে পালাতে গিয়ে মৃত্যু

আবদুর রশিদকে মারধরের পর নির্মাণাধীন একটি ভবনের বারান্দা থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছে বিএনপি।
টিবিএস রিপোর্ট
29 October, 2023, 05:40 pm
Last modified: 29 October, 2023, 05:52 pm
মো. আবদুর রশিদ। ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা যুবদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল হক বলেন, 'আদাবর থানার সাবেক যুবনেতা ও বিএনপির ৩০ নং ওয়ার্ড-এর স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আবদুর রশিদ হরতাল পালনের মিছিল থেকে ফেরার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত হন।'

আবদুর রশিদকে মারধরের পর নির্মাণাধীন একটি ভবনের বারান্দা থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন আমিনুল।

তবে পুলিশ বলছে, বাসে আগুন লাগার পর ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে মারা গেছেন আবদুর। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আজিজুল হকের বরাত দিয়ে এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, বাসে আগুন লাগার পর সেখান থেকে একজন লোক দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে যান।

এক ভবন থেকে আরেক ভবনে লাফিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি নিচে পড়ে মারা গেছেন — এমন ধারণার কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা। পুলিশ এ ঘটনার তদন্ত করবে।

বিএনপির ডাকা হরতালে রোববার সকালে মোহাম্মদপুরে টাউন হল বাজারের কাছে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর আবদুর রশিদের মৃত্যুর খবর পাওয়া যায়।

Related Topics

টপ নিউজ

বিএনপি / যুবদল / আওয়ামী লীগ / হরতাল / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিট ও কমিউনিটি পুলিশিংয়ে জোর দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net