Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
আনসারকে আটক ও তল্লাশির ক্ষমতা না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2023, 08:25 pm
Last modified: 26 October, 2023, 08:39 pm

Related News

  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

আনসারকে আটক ও তল্লাশির ক্ষমতা না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটি

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। 
টিবিএস রিপোর্ট
26 October, 2023, 08:25 pm
Last modified: 26 October, 2023, 08:39 pm

আনসার ব্যাটালিয়নের সদস্যদের অপরাধীকে আটক, দেহ তল্লাশী ও মালামাল জব্দ করার ক্ষমতা না দিতে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। 

এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার সংসদে আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এনিয়ে আপত্তি জানান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। পরে কন্ঠভোটে তার আপত্তি নাকচ হয়ে যায়। সংসদে বিল তোলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, প্রস্তাবিত বিলে কোনো সাংঘর্ষিক বিধান থাকলে তা সংসদীয় কমিটিতে সংশোধন করা যাবে।

পরে বিলটি পর্যালোচনার জন্য তিন দিনের মধ্যে পর্যালোচনা করে মতামত জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। 

প্রস্তাবিত 'আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩' এর ৮ ধারায় বলা হয়েছে, 'কোনো ব্যাটালিয়ন সদস্যের সামনে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনক্রমে অপরাধীকে আটক করে অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করবে এবং ক্ষেত্রমতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশক্রমে আটক ব্যক্তির দেহ তল্লাশি; কোনো স্থানে প্রবেশ ও তল্লাশি এবং মালামাল জব্দ করতে পারবে।'

পর্যালোচনার পর, ৭ ও ৮ ধারাসহ কিছু সংশোধনীর প্রস্তাব দিয়েছে কমিটি। সাধারণত বিলে সংসদীয় কমিটির সুপারিশগুলো শেষপর্যন্ত রাখা হয়।

সংসদীয় কমিটির সূত্রগুলোর বরাত দিয়ে বার্তাসংস্থা ইউএনবি জানায়, সংশোধনের প্রস্তাব আসে পুলিশের কাছ থেকে।

এছাড়া, আনসার সদস্যের বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার বিধান বাতিলের সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, পুলিশের মধ্যেও ব্যাপক ক্ষোভ তৈরি হয় আনসার ব্যাটালিয়নকে এমন ক্ষমতা দেওয়ার প্রস্তাবে। পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠকও করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, আনসার বাহিনীকে আটকের ক্ষমতা দেওয়া হচ্ছে না।

Related Topics

টপ নিউজ

আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩ / সংশোধনীর প্রস্তাব / জাতীয় সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net