Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে: কাদের

বাংলাদেশ

ইউএনবি
26 October, 2023, 04:30 pm
Last modified: 26 October, 2023, 04:34 pm

Related News

  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী

বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে: কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিএনপির কর্মসূচিতে তাদের আক্রমণ করতে যাব না। তবে আমাদের সমাবেশে হামলা হলে আমরা প্রতিহত করব এবং প্রতিশোধ নেব।’
ইউএনবি
26 October, 2023, 04:30 pm
Last modified: 26 October, 2023, 04:34 pm
ফাইল ছবি/ইউএনবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। তবে আমাদের শান্তি সমাবেশে হামলা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই আওয়ামী লীগ নেতা বলেন, 'আমরা বিএনপির কর্মসূচিতে তাদের আক্রমণ করতে যাব না। তবে আমাদের সমাবেশে হামলা হলে আমরা প্রতিহত করব এবং প্রতিশোধ নেব।'

তিনি আরও বলেন, 'আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা নির্বাচনকালীন শান্তি চাই। আমরা নির্বাচন-পূর্ব সময়েও শান্তি চাই। সরকার অশান্তি হতে দেবে না।'

কাদের বলেন, 'কেন আমরা উত্তেজিত করব? আমাদের কাউকে উসকানি দেওয়ার দরকার নেই। আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমরা বিদেশি চাপের বিষয়ে অবহিত নই। আমাদের নির্বাচন আমরা করব। বন্ধু দেশ হিসেবে তারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করতে পারে।'

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / আওয়ামী লীগ / বিএনপি / মহাসমাবেশ / ২৮ অক্টোবর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net