Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে আমিনবাজারে চেকপোস্ট, পুলিশের তল্লাশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2023, 02:25 pm
Last modified: 26 October, 2023, 02:58 pm

Related News

  • সিলেটে জামায়াতের সমাবেশে প্রথমবার নারীদের প্রকাশ্য অংশগ্রহণ
  • ঢাকায় ৮ ফেব্রুয়ারি নির্বাচনি সমাবেশ করবে বিএনপি: রিজভী
  • গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান
  • যারা মায়েদের গায়ে হাত তুলেছেন, অপমান করেছেন, তারা ক্ষমা চান: জামায়াত আমির
  • নির্বাচনে বিএনপির জয় ও দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে আমিনবাজারে চেকপোস্ট, পুলিশের তল্লাশি

আজ (২৬ অক্টোবর) বেলা ১২টা নাগাদ আমিনবাজারে পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও ক্ষেত্রবিশেষে তাদের সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
26 October, 2023, 02:25 pm
Last modified: 26 October, 2023, 02:58 pm

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে জোর তল্লাশি শুরু করেছে ঢাকা জেলা পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।

এ ব্যাপারে চেকপোস্টে উপস্থিত ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)মো. শহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "২৮ তারিখে যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, সেহেতু কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম চলছে।"

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

বেলা ১২টা নাগাদ আমিনবাজারে পরিচালিত পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও ক্ষেত্রবিশেষে তাদের সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করছে পুলিশ। 

এক্ষেত্রে ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, হাইয়েস মাইক্রোবাস ও মোটরসাইকেলের প্রতি পুলিশের বিশেষ নজর লক্ষ্য করা গেছে।

পুলিশের পক্ষ থেকে এসময় বিভিন্ন যাত্রীদের কাছে তাদের গন্তব্য, কোথা থেকে তারা আসছেন এবং পেশা সম্পর্কে প্রশ্ন করতে দেখা গেছে। কিছুক্ষেত্রে যাত্রীদের পরিচয় নিশ্চিতে তাদের পরিচয়পত্র পরীক্ষা করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। 

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

তবে চেকপোস্ট ঘুরে বেলা ১২পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এদিকে, চেকপোস্টে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও মালামাল তল্লাশি করায় ঢাকার প্রবেশমুখে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। যদিও স্বাভাবিক রয়েছে মহাসড়কের আরিচামুখী লেন।

চেকপোস্টে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শহিদুল ইসলাম ছাড়াও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ছবি: নোমান মাহমুদ/টিবিএস

অপরদিকে, ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে পুলিশ ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান ও নেতাকর্মীদের আটক করা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। 

সকালে হোয়াটসঅ্যাপে আলাপকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে এ অভিযোগ তুলে ধরেন তিনি।

তবে এ পর্যন্ত জেলা থেকে ঠিক কতজনকে পুলিশ আটক করেছে সেই সংখ্যা তিনি জানাতে পারেননি; বলেছেন, "আজ সংবাদ সম্মেলনে কেন্দ্র থেকে বিষয়টি জানানো হবে।"
 

Related Topics

টপ নিউজ

আমিনবাজারে চেকপোস্ট / পুলিশের চেকপোস্ট / আমিনবাজার / তল্লাশি / সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • সিলেটে জামায়াতের সমাবেশে প্রথমবার নারীদের প্রকাশ্য অংশগ্রহণ
  • ঢাকায় ৮ ফেব্রুয়ারি নির্বাচনি সমাবেশ করবে বিএনপি: রিজভী
  • গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান
  • যারা মায়েদের গায়ে হাত তুলেছেন, অপমান করেছেন, তারা ক্ষমা চান: জামায়াত আমির
  • নির্বাচনে বিএনপির জয় ও দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net