Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
কুষ্টিয়ায় তিন দিনের লালন মেলায় লাখ টাকার ব্যবসা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2023, 12:35 pm
Last modified: 20 October, 2023, 12:42 pm

Related News

  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
  • কুষ্টিয়ায় ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

কুষ্টিয়ায় তিন দিনের লালন মেলায় লাখ টাকার ব্যবসা

ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার মেলায় স্টল ভাড়া গতবারের তুলনায় অতিরিক্ত হওয়ায় বেচাকেনা হলেও লাভের পরিমাণ অনেক কম ছিল।
টিবিএস রিপোর্ট
20 October, 2023, 12:35 pm
Last modified: 20 October, 2023, 12:42 pm
ছবি-টিবিএস

ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে কালীনদীর ধারে তিনদিনের লালন শরণ উৎসবের পাশাপাশি গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। তিনদিনের এই মেলায় ব্যবসায়ীরা লাখ লাখ টাকার উপরে ব্যবসা করেছেন। 

ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়ে তিনদিনব্যাপী লালন মেলা ও উৎসব শেষ হয় ১৯ অক্টোবর। মেলায় ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক অস্থায়ী দোকান ও স্টল গড়ে ওঠে।

প্রতিবছরই সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও লালন একাডেমির আয়োজনে ১লা কার্তিক থেকে তিন দিনের এই আয়োজন অনুষ্ঠিত হয়; মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা থেকে জাঁকজমকভাবে শুরু হয়ে সারারাত চলে। 

বৃহস্পতিবার লালন মেলার মাঠ থেকে তোলা ছবি/টিবিএস

এবারের মেলার মাঠ ২৯ লাখ ১৩ হাজার টাকায় ইজারা দেয় লালন একাডেমী, যা গতবার ছিলো ২৪ লাখ ২৫ হাজার টাকা। গতবারের তুলনায় এবার ব্যবসা অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এবারের মেলায় সর্বোচ্চ একটি খাটের দাম ছিল ৪ লাখ টাকা।

তবে শীতের প্রবাহ কম থাকায় কম্বলের দোকানগুলোতে বেচাকেনা গতবারের তুলনায় কম ছিল বলে জানিয়েছেন দোকানিরা।

মাসুদ নামের এক কম্বল দোকানি জানান, তিনি ঢাকা থেকে এসেছেন। শীত না থাকায় গতবারের তুলনায় এবারের ব্যবসা কম, গতবার ৩ দিনে তিনি প্রায় ১৫ লাখ টাকার কম্বল বিক্রি করেছিলেন।

বৃহস্পতিবার লালন মেলার মাঠ থেকে তোলা ছবি/টিবিএস

তবে লালন মেলার মাঠ ইজারাদার আব্দুর রাজ্জাক বাচ্চু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এবার ২৯ লাখ ১৩ হাজার টাকায় মাঠ পেয়েছি। আমার কাছে যতটুকু তথ্য আছে তাতে আমি বলতে পারি এবার লালন মেলায় ব্যবসায়ীরা কোটি টাকার উপরে ব্যবসা করেছেন।"

মেলায় স্কয়ার ফিট হিসেবে ১০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত স্টল বরাদ্দ দেয়া হয়।

তবে বেশিরভাগ স্টল ভাড়া নেওয়া ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার স্টল ভাড়া গতবারের তুলনায় অতিরিক্ত হওয়ায় বেচাকেনা হলেও লাভের পরিমাণ অনেক কম ছিল। 

Related Topics

টপ নিউজ

লালন সাঁই / লালন মেলা / কুষ্টিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
  • কুষ্টিয়ায় ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net