Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
২৮ অক্টোবর বায়তুল মোকাররমে আওয়ামী লীগের সমাবেশ ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2023, 10:50 pm
Last modified: 19 October, 2023, 11:00 pm

Related News

  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল

২৮ অক্টোবর বায়তুল মোকাররমে আওয়ামী লীগের সমাবেশ ঘোষণা

বুধবার ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
টিবিএস রিপোর্ট
19 October, 2023, 10:50 pm
Last modified: 19 October, 2023, 11:00 pm

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ একই দিনে পালটা সমাবেশের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এ ঘোষণা দেন।

মির্জা আজম বলেন, 'আমরাও সিদ্ধান্ত নিয়েছি, বিএনপিকে ঢাকা দখল করতে দেব না। ২৮ তারিখে আমরাও সমাবেশ করব। সেই সমাবেশে আমরা চাইব তাদের চেয়ে বেশি জনসমাবেশ করার জন্য।'

তিনি বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশটি অনুষ্ঠান হবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, 'তারা [বিএনপি] শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আর জামায়াত-বিএনপি বাংলাদেশের অগ্রগতিতে বাধা দিতে চায়। তারা এখন দিন-তারিখ ঠিক করে দিচ্ছে যে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি তারা কি এখানে বসে থাকব?' 

বুধবার (১৮ অক্টোবর) ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

নয়াপল্টনে এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা এই মহাসমাবেশ করবেন।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগের সমাবেশ / রাজনৈতিক সমাবেশ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net