Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
মা হারিয়ে পথহারা হাতি শাবক বাঁশখালীর লোকালয়ে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2023, 11:25 pm
Last modified: 18 October, 2023, 11:33 pm

Related News

  • ভেটেরিনারি শিক্ষিকার মৃত্যুতে চট্টগ্রামে 'জাপানিজ এনসেফালাইটিস' আতঙ্ক, নেই আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু রেশমি
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম

মা হারিয়ে পথহারা হাতি শাবক বাঁশখালীর লোকালয়ে

বাচ্চা হাতিটিকে দিনে ৮–১০ লিটার দুধ খাওয়াতে হচ্ছে। আপাতত শাবকটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
18 October, 2023, 11:25 pm
Last modified: 18 October, 2023, 11:33 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের বাঁশখালীর পাইরাং বনে কাদায় আটকে পড়া একটি হাতি শাবককে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার পর এটি আবার লোকালয়ে চলে এসেছে। বর্তমানে স্থানীয়দের সঙ্গে লোকালয়ে দিন কাটছে শাবকটির।

মাত্র ১৫–২০ দিন বয়সের শাবকটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে বলে জানিয়েছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

তিনি বলেন, বাঁশখালী পৌরসভার পাইরাং বনে তিনদিন আগে হাতি শাবকটি কাদায় আটকে পড়ার পর এটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে চলে যায় হাতির পাল।

'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শাবকটিকে কিছুটা দুর্বল ও অসুস্থ অবস্থায় পাই। প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দিয়ে শাবকটিকে খাবার ও চিকিৎসা দেওয়ার পর বনে ছেড়ে দিয়ে আসি। তবে গতকাল এটি আবারও লোকালয়ে ফিরে আসে,' বলেন তিনি।

বাচ্চা হাতিটিকে দিনে ৮–১০ লিটার দুধ খাওয়াতে হচ্ছে বলে জানান তিনি। 'আরও কয়েকদিন আমরা বাচ্চাটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। হাতির পালটিকে খুঁজে না পেলে শাবকটিকে পরিচর্যার বিকল্প ব্যবস্থা নেব,' বলেন আনিসুজ্জামান।

চট্টগ্রাম জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য টিবিএসকে বলেন, 'কৃত্রিমভাবে হাতির শাবক পরিচর্যা করা বেশ কঠিন।' পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সারাদেশ / হাতি / হস্তিশাবক / চট্টগ্রাম / বাঁশখালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ভেটেরিনারি শিক্ষিকার মৃত্যুতে চট্টগ্রামে 'জাপানিজ এনসেফালাইটিস' আতঙ্ক, নেই আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু রেশমি
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net