Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
সম্মানের সাথে বিদায় নেন, করুণ পরিণতি ভোগ করবেন না: ২৮ তারিখ ঢাকায় মহাসমাবেশের ঘোষণাকালে ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2023, 06:00 pm
Last modified: 18 October, 2023, 06:25 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে: মির্জা ফখরুল
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

সম্মানের সাথে বিদায় নেন, করুণ পরিণতি ভোগ করবেন না: ২৮ তারিখ ঢাকায় মহাসমাবেশের ঘোষণাকালে ফখরুল

তিনি বলেন, ‘এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমাদের মহাযাত্রা শুরু হবে। এ সরকারের পতন না করে আমরা ঘরে ফিরে যাব না। এই কর্মসূচি বাস্তবায়নে অনেক বাধাবিপত্তি আসবে। কিন্তু, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ; এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা অশান্তি সৃষ্টিকারী সরকারের পতন ঘটাব।’
টিবিএস রিপোর্ট
18 October, 2023, 06:00 pm
Last modified: 18 October, 2023, 06:25 pm
বুধবার, ১৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, সম্মানের সাথে বিদায় নেন, নাহলে গণআন্দোলনের মাধ্যমে করুণ পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, 'এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমাদের মহাযাত্রা শুরু হবে। এ সরকারের পতন না করে আমরা ঘরে ফিরে যাব না। এই কর্মসূচি বাস্তবায়নে অনেক বাধাবিপত্তি আসবে।  কিন্তু, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ; এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা অশান্তি সৃষ্টিকারী সরকারের পতন ঘটাব।'

আজ বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া বক্তব্যে সরকারের প্রতি তিনি এই হুঁশিয়ারি দেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

ফখরুল বলেন, বর্তমান সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৮ তারিখের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন,  'যতই সময় যাচ্ছে, ততই তারা গ্রেপ্তার বাড়িয়ে নেতা-কর্মীদের হয়রানি করছে – আজকের সমাবেশকে কেন্দ্র করে গতকাল সারাদেশে ২৫০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সরকার অত্যন্ত ভয় পেয়েছে, তাদের পায়ের নিচে মাটি নেই।'

ফখরুল অভিযোগ করেন, ফেসবুকে সরকার প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, সামাজিক মাধ্যমকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে –কিন্তু তারা তা পারেনি, আজকের জনতার সমাবেশে তা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, 'এখনই বিদায় নেন, নাহলে সিদ্ধান্ত নেওয়া হবে রাজপথে।'

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপির মহাসমাবেশ / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে: মির্জা ফখরুল
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net