Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শিগগিরই কমবে: ওবায়দুল কাদের

বাংলাদেশ

ইউএনবি
13 October, 2023, 10:30 pm
Last modified: 13 October, 2023, 10:32 pm

Related News

  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শিগগিরই কমবে: ওবায়দুল কাদের

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে সোনারগাঁ থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ইউএনবি
13 October, 2023, 10:30 pm
Last modified: 13 October, 2023, 10:32 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুব শিগগিরই তেল, চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে।

'চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে দিন রাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তার ওপর আস্থা রাখুন।'

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে সোনারগাঁ থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'মির্জা ফখরুল বলেছেন, তারা ঢাকাকে অচল করে দেবে। আমরা বলতে চাই, বিএনপি ভবিষ্যতে দেশের মানুষের কাছে পঙ্গু হয়ে যাবে। এই নারায়ণগঞ্জই বিএনপিকে দমিয়ে রাখার জন্য যথেষ্ট।'

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, এখন ভূতে পরিণত হয়েছে।

'নির্বাচনে আসুন। অন্যথায় আপনারা সবকিছু হারাবেন।'

তিনি বলেন, ভারতে জি-২০ সম্মেলন ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি সবকিছু পরিষ্কার করে দেয়। বিএনপি এখন ভেতর থেকে জ্বলছে।

বিএনপির সঙ্গে আর কোনো সমঝোতার সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা জনগণের শত্রু। আওয়ামী লীগ জনগণের শত্রুদের সঙ্গে আপস করবে না।

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিলপ্রমুখ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / নিত্যপণ্যের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net