Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2023, 06:45 pm
Last modified: 09 October, 2023, 06:53 pm

Related News

  • ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতির প্রস্তাব অনুমোদন
  • ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • নতুন মন্ত্রিসভার ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী কারা, কে কোন মন্ত্রণালয় পেলেন

ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার

সভাশেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান না পাওয়া পর্যন্ত সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে, আইনে এমন বিধান যুক্ত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 October, 2023, 06:45 pm
Last modified: 09 October, 2023, 06:53 pm
ছবি: পিআইডি

সিটি করপোরেশন এবং পৌরসভার মতোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেয়াদ শেষে বা অন্য কোনো কারণে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করা না গেলে, প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

আজ সোমবার (৯ অক্টোবর) এমন বিধান রেখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০২৩ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়েছে।

সভাশেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান না পাওয়া পর্যন্ত সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে, আইনে এমন বিধান যুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভাতা পান। কিন্তু, তারা যখন দায়িত্বে থাকবেন না, তখন ভাতা পাবেন কি-না আইনে তা স্পষ্টভাবে বলা ছিল না। আইন সংশোধন করা বলা হয়েছে, যখন তারা দায়িত্বে থাকবেন না, তখন ভাতাও পাবেন না।

এর আগে পৌরসভা ও সিটি করপোরেশনে প্রশাসক বসানোর বিধান চালু করে সরকার।

এতদিন গেজেট জারির ৩০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যভার গ্রহণ করতে হতো। এখন থেকে শপথের পরে ১০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে বলে আইন সংশোধন করা হচ্ছে।

এছাড়া ইউপির সচিবের পদ পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মেয়াদ শেষের ৯০ দিন আগে হবে সিটি নির্বাচন:

সিটি করপোরেশনে মেয়াদ শেষ হওয়ায় তিন মাস আগে নির্বাচন করতে হবে। এমন বিধান রেখে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সিটি করপোরেশনের নির্বাচন যেদিন করপোরেশনের মেয়াদ শেষ হবে, তার আগের ছয় মাসের মধ্যে করতে হতো। এখন সেটিকে বদলে তিন মাস করা হচ্ছে। অর্থাৎ, ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। শপথ নেওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচিতদের প্রথম সভা করতে হবে।

"সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলদের বার্ষিক ছুটি তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। আগে কোনো কাউন্সিলর অনুপস্থিত থাকলে পাশের ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্বে থাকতেন। এখন সেটিকে বদলে সংরক্ষিত আসনের কাউন্সিলর দায়িত্বে থাকবেন, সেই বিধান করা হচ্ছে।"

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিটি করপোরেশন সচিবের পদটিও বদলে নির্বাহী কর্মকর্তা করা হচ্ছে।

এছাড়া পানি নিষ্কাষণের দায়িত্ব ওয়াসার কাছ থেকে সিটি করপোরেশনের কাছে দেওয়া হয়েছে। ওয়াসার কাছ থেকে এই দায়িত্ব চুক্তি করে আগেই সিটি করপোরেশনকে দেওয়া হয়েছিল।

মাহবুব বলেন, সিটি করপোরেশনেসর মধ্যে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক মালিকানাধীন রাস্তা, পুকুর বা ডোবা থাকলে, সেগুলো যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা না হয়, তাহলে সেগুলো পরিষ্কারের জন্য সিটি করপোরেশন নির্দেশ দিতে পারবে। নির্দেশনা না মানলে জরিমানা করার বিষয়টি আইনে যুক্ত করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০২৩ / খসড়া অনুমোদন / মন্ত্রিসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতির প্রস্তাব অনুমোদন
  • ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • নতুন মন্ত্রিসভার ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী কারা, কে কোন মন্ত্রণালয় পেলেন

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net