Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
ডলার সংকট কমাতে রপ্তানিকারকদের ডলার ধরে রাখার সীমা ৫০% কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2023, 11:45 am
Last modified: 25 September, 2023, 01:54 pm

Related News

  • কাস্টমস বন্ড অটোমেশন জটিলতায় ভোগান্তিতে রপ্তানিকারকরা
  • নন-বন্ডেড রপ্তানিকারকদের জন্য কাঁচামাল আমদানির সুবিধা বাড়াল এনবিআর
  • ভারতের ৫০% শুল্ক: পোশাক রপ্তানি বৃদ্ধি ও চীন-ভারত থেকে বিনিয়োগ আসার সুযোগ দেখছেন রপ্তানিকারকরা
  • মার্চ পর্যন্ত সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লাগবে ১.৭২ বিলিয়ন ডলার
  • লোকসান কাটিয়ে উঠতে আশাবাদী রপ্তানিকারকরা

ডলার সংকট কমাতে রপ্তানিকারকদের ডলার ধরে রাখার সীমা ৫০% কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকাররা বলেন, রেমিট্যান্স আয় ও প্রবাসীদের রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। যার কারণে মার্কেটে ডলারের ফ্লো কমে এসেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 September, 2023, 11:45 am
Last modified: 25 September, 2023, 01:54 pm

আন্তঃব্যাংক মার্কেটে ডলার সংকট কমাতে ও ডলার প্রবাহ বাড়াতে রপ্তানিকারকদের ডলার ধরে রাখার সীমা ৫০% কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতদিন পণ্য রপ্তানিকারকরা তাদের প্রত্যাবর্তিত রপ্তানি আয়ের ৬০% পর্যন্ত ধরে রাখতে পারতো। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে তারা ৩০% অর্থ ধরে রাখতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুসারে, রপ্তানিকারকরা তাদের প্রত্যাবর্তিত রপ্তানি আয়ের একটি অংশ ইআরকিউ অ্যাকাউন্টে রাখতে পারেন। সে অর্থ দিয়ে তারা কাঁচামাল কিনতে ও আমদানি অর্থ প্রদান করতে পারেন।

ন্যাপথা, ফার্নেস অয়েল, বিটুমিন, আমদানিকৃত কাপড় দিয়ে বানানো তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য এবং আরও অনেক কিছুর জন্য রপ্তানি আয় ধরে রাখার পরিমাণ আগের ১৫% থেকে কমিয়ে ৭.৫% করা হয়েছে।

আইটি সেক্টরের বেলায় এ সীমা ৩৫% রাখা হয়েছে, যা এতদিন ছিল ৭০%।

ব্যাংকাররা বলেন, রেমিট্যান্স আয় ও প্রবাসীদের রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। যার কারণে মার্কেটে ডলারের ফ্লো কমে এসেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "ইআরকিউ অ্যকাউন্টের লিমিটি কমানো হয়েছে মার্কেটে ডলারের ফ্লো বাড়ানোর জন্য। রপ্তানিকারকরা ডলার এনক্যাশমেন্ট করতে বাধ্য হবে যার ফলে ডলারের ফ্লো বাড়বে।"

তিনি আরও বলেন, বর্তমানে ইআরকিউ অ্যকাউন্টে ডলার রয়েছে প্রায় ৭০০ মিলিয়ন। এই সার্কুলারের ফলে অর্ধেক ডলার এনক্যাশমেন্ট করতে হবে যার ফলে মার্কেটে বেশ কিছু ডলার চলে আসবে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম টিবিকে বলেন, "এটা রপ্তানিকারকদের জন্য বড় দূঃসংবাদ। যা মার্কেট ডাইভারসিফেকেশন প্রভাব ফেলবে।"

"বর্তমানে নতুন বাজারে আমাদের রপ্তানি প্রায় ২৩%, তবে এ সিদ্ধান্তের ফলে এই গ্রোথ ব্যহত হবে," বলেন তিনি।

তিনি আরও বলেন, "কেন্দ্রীয় ব্যাংক স্টেকহোল্ডারদের সঙ্গে কোন ধরনের আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হয়নি।"

Related Topics

টপ নিউজ

রপ্তানিকারক / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • কাস্টমস বন্ড অটোমেশন জটিলতায় ভোগান্তিতে রপ্তানিকারকরা
  • নন-বন্ডেড রপ্তানিকারকদের জন্য কাঁচামাল আমদানির সুবিধা বাড়াল এনবিআর
  • ভারতের ৫০% শুল্ক: পোশাক রপ্তানি বৃদ্ধি ও চীন-ভারত থেকে বিনিয়োগ আসার সুযোগ দেখছেন রপ্তানিকারকরা
  • মার্চ পর্যন্ত সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লাগবে ১.৭২ বিলিয়ন ডলার
  • লোকসান কাটিয়ে উঠতে আশাবাদী রপ্তানিকারকরা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net