Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
‘ছাত্রলীগ নেতাদের নির্যাতনের’ জন্য এডিসি হারুনকে কক্সবাজার এবিপিএনে বদলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2023, 05:50 pm
Last modified: 10 September, 2023, 08:48 pm

Related News

  • সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের তথ্য প্রকাশ করায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এইসব 'আলোচিত ঘটনা’ আমাদের কী বার্তা দেয়?
  • এডিসি হারুনকে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্তি
  • প্রথমে এডিসি হারুনের ওপরই হামলা হয়েছে: ডিবি প্রধান
  • ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় পুলিশের এডিসি হারুন সাময়িক বরখাস্ত 

‘ছাত্রলীগ নেতাদের নির্যাতনের’ জন্য এডিসি হারুনকে কক্সবাজার এবিপিএনে বদলি

টিবিএস রিপোর্ট
10 September, 2023, 05:50 pm
Last modified: 10 September, 2023, 08:48 pm
এডিসি হারুন। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় বাংলাদেশ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের অভিযোগে প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর রশিদকে কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এবিপিএন) বদলি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে তাকে কক্সবাজার এপিবিএনে বদলির আদেশ জারি করা হয়।

এর আগে পুলিশ হেফাজতে নিয়ে ছাত্রলীগ নেতাদের নির্যাতন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে হারুন-অর রশিদকে পুলিশের রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে [পিএমও] সংযুক্ত করা হয়েছিল বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, 'এডিসি হারুনের সঙ্গে ছাত্রলীগ নেতাদের বিরোধ ছিল। অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে বলেন, 'এই প্রথম হারুনের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্তের ব্যবস্থা করা হয়েছে।'

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিমের সঙ্গে তর্কাতর্কির পর এডিসি হারুন তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যান এবং বেধড়ক মারধর করেন বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

এডিসি হারুন / পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের তথ্য প্রকাশ করায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এইসব 'আলোচিত ঘটনা’ আমাদের কী বার্তা দেয়?
  • এডিসি হারুনকে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্তি
  • প্রথমে এডিসি হারুনের ওপরই হামলা হয়েছে: ডিবি প্রধান
  • ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় পুলিশের এডিসি হারুন সাময়িক বরখাস্ত 

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net