Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
ডিভিডেন্টের টাকা পাচারের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2023, 06:35 pm
Last modified: 28 August, 2023, 06:42 pm

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

ডিভিডেন্টের টাকা পাচারের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের মামলা

এ মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৬ অক্টোবরের মধ্যে সমনের জবাব দেয়ার আদেশ দেওয়া হয়েছে। 
টিবিএস রিপোর্ট
28 August, 2023, 06:35 pm
Last modified: 28 August, 2023, 06:42 pm
ছবি-টিবিএস

গ্রামীণ টেলিকমের শ্রমিকদের পাওনা কোম্পানির মুনাফার অংশ (ডিভিডেন্ট) না দিয়ে সেই টাকা পাচার করার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে ১৮ শ্রমিক।

এ মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৬ অক্টোবরের মধ্যে সমনের জবাব দেয়ার আদেশ দেওয়া হয়েছে। 

সোমবার (২৮ আগস্ট) সকালে ১৮ শ্রমিক তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এ মামলা দায়ের করেন। পরে শুনানি শেষে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক মেরিনা ইয়াসমিন এই আদেশ দেন।

ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন– মামলা হওয়ার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এই মামলা হয়রানিমূলক মামলা। এটি আইনগতভাবে মোকাবিলা করা হবে। ২০০৬ সালের আগে যারা কর্মে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে ১৮ জন শ্রম আদালতে এই মামলা করেছে।' 

এর আগে গত ২২ আগস্ট শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর এ আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অধিদপ্তরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গিয়ে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর মধ্যে অন্যতম হচ্ছে– ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও, তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এ মামলা করা হয়।

এ দুই মামলা ছাড়াও একই প্রতিষ্ঠিান গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গত ৩০ মে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

গ্রামীণ টেলিকমের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (WPPF) অর্থ আত্মসাতের বিষয়ে দুদকের কাছে অভিযোগ করা হয়। পরে দুদক আইন ও বিধি মোতাবেক অনুসন্ধান করে– গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানসহ বোর্ড সদস্যদের বিরুদ্ধে 'অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে পরস্পর যোগসাজশে' ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সত্যতা পেয়ে এই মামলা করা হয় বলে দুদক জানিয়েছে। 

Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / গ্রামীণ টেলিকম / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net