Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত ঢাকা দক্ষিণ সিটির ৪ ওয়ার্ড 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2023, 04:40 pm
Last modified: 28 August, 2023, 05:05 pm

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য ও ড্রেনেজ সমস্যার সমাধান
  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি

ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত ঢাকা দক্ষিণ সিটির ৪ ওয়ার্ড 

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ওয়ার্ডের বাসিন্দারা ভয়াবহ ডেঙ্গু ঝুঁকিতে আছেন। 
টিবিএস রিপোর্ট
28 August, 2023, 04:40 pm
Last modified: 28 August, 2023, 05:05 pm
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা। ফাইল ছবি: রাজীব ধর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি ওয়ার্ডকে ডেঙ্গুর 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ৫, ২২, ৫৩ ও ৬০।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ওয়ার্ডের বাসিন্দারা ভয়াবহ ডেঙ্গু ঝুঁকিতে আছেন। 

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন,  এক সপ্তাহে ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডের মধ্যে এই চারটিতে ১০ জনের বেশি রোগী পাওয়ায়, এগুলোকে রেড ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ওয়ার্ডগুলোয় মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

এর আগে রোববার দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, "সকল তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টা ওয়ার্ডের মধ্যে যেসব ওয়ার্ডে ১০ জনের বেশি রোগী পেয়েছি, সেসব ওয়ার্ডকে আমরা 'লাল চিহ্নিত' করেছি। লাল চিহ্নিত মানে বিপজ্জনক। সেখানে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। সে আশঙ্কা থেকেই আমরা লাল চিহ্নিত করেছি এবং এলাকাবাসীকে সম্পৃক্ত করেছি।"  

"বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, বাড়ির মালিক, সকল স্থাপনার মালিক, সকল সামাজিক সংগঠন, রেড ক্রিসেন্ট, স্কাউটস সবাইকে সম্পৃক্ত করে এই ওয়ার্ডগুলোতে আমরা দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সকালে লার্ভিসাইডিং ও বিকালে এডাল্টিসাইডিংসহ চিরুনি অভিযান পরিচালনা করব" - যোগ করেন তিনি। 

এর আগে ২৩ আগস্ট মেয়র তাপস বলেছিলেন, ডিএসসিসির কোনো ওয়ার্ডে সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা পাওয়া গেলে, ওই ওয়ার্ডকে 'লাল চিহ্নিত' এলাকা ঘোষণা করা হবে।  

রেড জোন হিসেবে চিহ্নিত ৫ নং ওয়ার্ডের আওতাধীন এলাকাগুলো হলো- কদমতলা বাসাবো, পূর্ব বাসাবো, মায়াকানন, সবুজবাগ, উত্তর মুগদাপাড়া ডেপুটি কলোনি, আহম্মেদ বাগ, রাজারবাগ উত্তর ও দক্ষিণ এলাকা।

২২ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে – বাড্ডানগর লেন, বোরহানপুর লেন, কুলাল মহন লেন, কাজীরবাগ লেন, নবীপুর লেন, হাজারীবাগ লেন, মনেশ্বর রোড, মনেশ্বর লেন, হাজারীবাগ রোড, কালুনগর, এনায়েতগঞ্জ, গণকটুলী, ভাঙ্গী কলোনি, নীলাম্বর সাহা রোড।

রেড ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত ৫৩ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে – ফরিদাবাদ, কদমতলী, পশ্চিম জুরাইন মুরাদপুর হোল্ডিং ১ থেকে ৪৬ পর্যন্ত, ২৪/৩, ১ নম্বর সড়ক পূর্ব জুরাইন।
৬০ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে দক্ষিণ রায়েরবাগ, মেরাজনগর (দনিয়ার অংশ), মদিনাবাগ, দক্ষিণ জনতাবাগ, ১৭৪৪ পলাশপুর, নুরপুর-১, নুরপুর-২, পাটেরবাগ, মুক্তধারা, ইসলামবাগ (রসুলবাগ, রহমতবাগ, শাহজালালবাগ), পলাশপুর, জনতাবাগ, স্মৃতিধারা।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু পরিস্থিতি / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / ঝুঁকিপূর্ণ ওয়ার্ড / রেড জোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য ও ড্রেনেজ সমস্যার সমাধান
  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net