Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
চট্টগ্রামে ভূমিধসে বাবা ও শিশুকন্যার মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2023, 12:55 pm
Last modified: 27 August, 2023, 02:29 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা
  • জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার

চট্টগ্রামে ভূমিধসে বাবা ও শিশুকন্যার মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
টিবিএস রিপোর্ট
27 August, 2023, 12:55 pm
Last modified: 27 August, 2023, 02:29 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রামের ষোলশহর আইডব্লিউ রেলওয়ে কলোনি এলাকায় ভূমিধসে বাবা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৭ আগস্ট) রাতভর প্রবল বর্ষণের পর সকাল ৭টা ১০ মিনিটে ষোলশহর রেলওয়ে স্টেশনের কাছে পাহাড়ের পাদদেশে পাহাড় থেকে মাটির বিশাল একটি অংশ বসত ঘরের উপর ধসে পড়ে এ ঘটনা ঘটে।

বিভাগীয় ফায়ার কন্ট্রোল অফিসের টেলিফোন অপারেটর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, তথ্য পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি স্থানীয় দল ঘটনাস্থলে ছুটে যায়।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

তিনি বলেন, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয়রা বাড়ি থেকে চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসিএইচ) হাসপাতালে নিয়ে যায়।

অগ্নিনির্বাপকদের দল কাদা থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি। 

নিহতরা হলেন- মোঃ সোহেল (৩৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে বিবি জান্নাত। ভূমিধসে তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর-ই-আলম আহসিক।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

বন্দরনগরীর পাহাড়ি ঢালে হাজার হাজার প্রান্তিক মানুষ বসবাস করছে। অবিরাম বৃষ্টির কারণে তারা ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

গত দুই দশকে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় অন্তত ২৫৯ জন নিহত হয়েছেন। ২০০৭ সালের ১১ জুন, শহরের বিভিন্ন স্থানে ভূমিধসের ৭টি ঘটনায় কমপক্ষে ২২৭ জন মারা যান।
 
Related Topics

টপ নিউজ

ভূমিধস / পাহাড়ধস / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা
  • জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net