Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মজুরির দাবিতে আন্দোলনে হোসনাবাদ চা বাগানের শ্রমিকরা

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
21 August, 2023, 06:30 pm
Last modified: 21 August, 2023, 06:34 pm

Related News

  • সিলেটে কেন্দ্রে ভোটার আনা বিএনপির বড় চ্যালেঞ্জ
  • ‘জাদুকরী’ নীল অপরাজিতার চাষে ফিরছে ভারতীয় কৃষকের ভাগ্য
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে
  • দেশের বাজারে বিশ্বমানের চায়ের ব্র্যান্ডিংয়ে নতুন সম্ভবনা তৈরি করল হালদা ভ্যালি
  • জাফলংয়ে ‘চোর সন্দেহে’ চা বাগানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

মজুরির দাবিতে আন্দোলনে হোসনাবাদ চা বাগানের শ্রমিকরা

শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে বাগানের সব কার্যক্রম। আগেও এই বাগানে নির্ধারিত সময়ে মজুরি না দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 
মৌলভীবাজার প্রতিনিধি
21 August, 2023, 06:30 pm
Last modified: 21 August, 2023, 06:34 pm
ম্যানেজারের অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন চা শ্রমিকরা। ছবি: টিবিএস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হোসনাবাদ চা বাগানে সাপ্তাহিক মজুরি প্রদান না করায় শ্রমিকরা আন্দোলনে নেমেছেন । শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে বাগানের সব কার্যক্রম। আগেও এই বাগানে নির্ধারিত সময়ে মজুরি না দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

গত শনিবার (১৯ আগস্ট) থেকে চা বাগানে শ্রমিকদের এই কর্মবিরতী চলছে। চা শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি প্রদান করার কথা, এখন সোমবার হয়ে গেলেও বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দেয়নি।  

সোমবার হোসনাবাদ চা বাগানে গিয়ে দেখা যায়, শ্রমিকরা বাগানের কাজ বন্ধ রেখে ম্যানেজারের অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা পার্শ্ববর্তী নন্দরানী চা বাগানের বট তলায় যান। সেখানে শ্রমিকদের সাথে একাত্ততা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা, বালিশিরা ভ্যালীর সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, উপদেষ্টা সুভাষ রবিদাশ।

বিজয় হাজরা বলেন, মজুরি না পেয়ে অনেক কষ্টে চলছেন শ্রমিকরা। যদি দ্রুত সময়ের মধ্যে মজুরি না দেওয়া হয় তাহলে শ্রমিকরা কঠোর আন্দোলনে নামবেন বলে আমাদের জানিয়েছেন। শ্রমিকদের এই আন্দোলনের সাথে আমরা চা শ্রমিক ইউনিয়ন নেতারা অবশ্যই পাশে থাকবো। হোসনাবাদ চা বাগানের মজুরি আটকে রাখার ঘটনা আজ নতুন নয়। আমরা সরকারের কাছে দাবি জানাই এই চা বাগানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

হোসনাবাদ চা বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক মালেক মিয়া বলেন, আমরা এই বাগানে ভালো চিকিৎসা পাই না, রেশন পাই না। এখন কয়দিন পর পর মজুরির জন্য আন্দোলন করতে হয়। কয়েক মাস পর পর আমাদের মজুরি বন্ধ করে দেয় বাগান মালিক। গত বৃহস্পতিবার আমাদের শ্রমিকদের মজুরি দেয়া হয়নি। বলা হয়েছে পরে দিবে। আজ সোমবার এলেও এখন অব্দি কেউ মজুরি পায় নি। মজুরি না দিলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি।

হোসনাবাদ চা বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, আমাদের চা বাগানের মালিক বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যায় আছেন। যার কারনে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দেয়া যাচ্ছে না। আমি মালিকদের সাথে কথা বলেছি। আশা করছি দ্রুতই শ্রমিকরা মজুরি পাবেন।

Related Topics

টপ নিউজ

চা শ্রমিক / চা / চা শ্রমিক আন্দোলন / ন্যায্য মজুরি / চা বাগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • সিলেটে কেন্দ্রে ভোটার আনা বিএনপির বড় চ্যালেঞ্জ
  • ‘জাদুকরী’ নীল অপরাজিতার চাষে ফিরছে ভারতীয় কৃষকের ভাগ্য
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে
  • দেশের বাজারে বিশ্বমানের চায়ের ব্র্যান্ডিংয়ে নতুন সম্ভবনা তৈরি করল হালদা ভ্যালি
  • জাফলংয়ে ‘চোর সন্দেহে’ চা বাগানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net