দেশি পেঁয়াজের প্রতি কেজি এখন ১০০ টাকা
একদিনের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা হয়েছে; যা গতকাল ছিল ৮৫ টাকা।
একইভাবে আমদানি করা পেঁয়াজ ৭০ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
সোমবার (২১ আগস্ট) রাজধানীর বাড্ডা, কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ, শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।
তবে এখনো কোন কোন দোকানে ৯০ টাকা কেজি দরে বেশি পেঁয়াজ বিক্রি চলছে।
১৯ তারিখ ভারত নিজেদের মার্কেটের স্মৃতিশীলতার জন্য পেঁয়াজের রপ্তানি মূল্য ৪০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। এর প্রভাবে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
অথচ গতকাল কৃষিমন্ত্রী জানিয়েছিলেন, ভারতের রপ্তানি মূল্য বাড়ানোর প্রভাব দেশের বাজারে পড়বেনা।
