Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
সরবরাহ কম, মাংসের বিকল্প হিসেবে বাড়ছে চাহিদা, বাজারে মাছের দাম চড়া

বাংলাদেশ

জহির রায়হান
19 August, 2023, 10:35 am
Last modified: 19 August, 2023, 12:18 pm

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • ইরান যুদ্ধের প্রভাবে সর্বকালের সর্বোচ্চ অবস্থানে যুক্তরাজ্যে ডিজেলের দাম
  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট

সরবরাহ কম, মাংসের বিকল্প হিসেবে বাড়ছে চাহিদা, বাজারে মাছের দাম চড়া

গত এক মাসে সব ধরনের মাছের দাম ২০-২৫ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
জহির রায়হান
19 August, 2023, 10:35 am
Last modified: 19 August, 2023, 12:18 pm
ছবি: জহির রায়হান

মূল্যবৃদ্ধির উত্তাপ ছড়িয়েছে মাছের বাজারেও। সরবরাহ কম, তারমধ্যে মুরগী, ডিম ও মাংসের দাম বাড়ায় বিকল্প হিসেবে চাহিদা বাড়ায় মাছের দাম এখন চড়া। সবচেয়ে সস্তা বলে পরিচিত পাঙ্গাস ও তেলাপিয়া মাছের কেজিও এখন ২০০ টাকার বেশি।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ানা বাজারে গিয়ে দেখা যায়, মাঝারি আকারের তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা কেজি। আর এক কেজি আকারের পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা কেজি। বড় আকারের পাঙ্গাস ২৫০ টাকা কেজি।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে এক বছর আগে রুই মাছ কেজি ছিল ২৫০ থেকে ৩৫০ টাকা । এক বছরের ব্যবধানে ৬৬.৬৭ শতাংশ দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকা। আর এক মাসের ব্যবধানে রুই মাছের দাম বেড়েছে ২৫ শতাংশ। 

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু পাঙ্গাস -তেলাপিয়াই নয় এক মসের ব্যবধানে কেজিতে ২০-৫০ টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। তারা বলছেন সরবরাহ কমায় দাম বেড়েছে। তার উপর মুরগি, ডিম ও গরুর মাংসের দাম বাড়তি থাকায় মাছের চাহিদা বাড়াতেও দাম বেড়েছে।

তবে ইলিশ মাছের সরবরাহ ভালো হওয়ায় দাম কিছুটা কমলেও এখনও এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১৪৫০-১৫০০ টাকা।

প্রায় ১৫ বছর ধরে মাছ বিক্রি করেন আব্দুর রহমান। কারওয়ানবাজারে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, তেলাপিয়া মাছ এক বছর আগেও ১৬০-১৭০ টাকা বিক্রি হয়েছে। এর পর থেকে মাছের দাম বাড়তে থাকে। এক মাসের তুলনায় কেজিতে ১৫-২০টাকা বেড়ে এখন ২২০-২৩০ টাকা বিক্রি হচ্ছে।

আরেক বিক্রেতা সুভল চন্দ্র দাস বলেন, চাষের পাঙ্গাস মাছ অনেক বছর ধরে ১৪০-১৫০ টাকাই ছিল। এর পর গত এক বছর ধরে এটা বাড়তে থাকে। এখন মুরগির দাম বেড়ে যাওয়ায় অনেকেই পাঙ্গাস মাছ কিনছেন । চাহিদা বেড়ে যাওয়া দাম বাড়ছে। তিনি বলেন, এক মাসের ব্যবধানে ছোট আকারের পাঙ্গাস মাছের দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। 

বেসরকারি চাকরিজীবী আমজাদ বাবু বলেন, তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দাম কম ছিল। এখনে সেটাও দামি মাছ হয়ে গেছে। পাঙ্গাস মাছ কিনলাম ২৩০ টাকা কেজি। সবজি নিয়েছি বেশি করে, বাসায়  স্ত্রীকে বলবো কিভাবে সবজি, ডাল দিয়ে ভাত খেতে হয় সেটা শিখতে। সব কিছুর দাম বাড়ছে কিন্তু বেতনতো আর বাড়ছে না।

মৎস অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ৪৬ লাখ টন মাছের উৎপাদনে ২৬ লাখ টনের বেশিই আসে চাষের মাছ থেকে। গত এক দশকে এই চাষের মাছ বাংলাদেশের মৎস খাতকে একটি নির্ভরতার জায়গায় নিয়ে গেছে।

তবে গত মাস দুয়েক ধরে বাজারে নদ-নদী ও চাষের মাছের সংকটের কারণে সরবরাহ কমেছে। যে কারণে সব ধরনের মাছই বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের।

এদিকে নতুন করে আরও বাড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজারে খুচরা পর্যায়ে ভালোমানের পেঁয়াজের দাম ৮৫ থেকে ৯০ টাকা। আর আমদানি করা ভালো মানের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা।

টিসিবি এর তথ্যমতে, গত এক মাসে দেশি পেঁয়াজের দাম ২৭ শতাংশ বেড়ে ৮০-৮৫ টাকা আর আমদানি করা পেঁয়াজের দাম ৩৯ শতাংশ বেড়ে ৬০-৬৫ টাকা হয়েছে। এ ছাড়া এক মাসের ব্যবধানে দেশি রসুনের দাম ৬৪ শতাংশ বেড়ে ২২০-২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে বৃষ্টির কারণে ঢাকার বাজারগুলোতে পণ্য সরবরাহ কিছুটা কম থাকায় সবজি দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ঢ্যাঁড়শ ও পটলের কেজি ৫০ টাকা, ঝিঙ্গে ৮০ টাকা, করলা ৭০-৮০ টাকা। কাঁচা মরিচ কেজি ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫-১০ টাকা কমে ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তে থাকা ডিমের দাম কিছুটা কমেছে। ১৭০ টাকা ডজন ছিল হয় গত সপ্তাহে। সেটা এখন ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে।  

Related Topics

টপ নিউজ

বাজার / মাছের বাজার / মাছের দাম / মূল্যবৃদ্ধি / ডিম / মাংস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • ইরান যুদ্ধের প্রভাবে সর্বকালের সর্বোচ্চ অবস্থানে যুক্তরাজ্যে ডিজেলের দাম
  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net