Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সাগরে ইলিশ ধরা পড়ছে: এক ট্রলারেই ৬০ লাখ টাকার ইলিশ, একদিনে ৭০ টন

বাংলাদেশ

নুপা আলম, কক্সবাজার
18 August, 2023, 08:10 pm
Last modified: 18 August, 2023, 08:19 pm

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • মাছ কাটা যাদের পেশা
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

সাগরে ইলিশ ধরা পড়ছে: এক ট্রলারেই ৬০ লাখ টাকার ইলিশ, একদিনে ৭০ টন

প্রতিটি ট্রলারে হাজারের বেশি ইলিশ নিয়ে ফিরছেন জেলেরা। সরবরাহ বেশি থাকায় আকারভেদে ২০০ থেকে ৩০০ টাকা কমেছে প্রতিকেজি ইলিশের দাম।
নুপা আলম, কক্সবাজার
18 August, 2023, 08:10 pm
Last modified: 18 August, 2023, 08:19 pm
ছবি: টিবিএস

রূপালি ইলিশের ঝিলমিল আলোয় হাসি ফুটেছে জেলেদের। সাগর থেকে ট্রলার প্রতি ১ থেকে ৯ হাজার ইলিশ নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছেন জেলেরা। শুক্রবার (১৮ আগস্ট) একদিনে ৭০ মেট্রিক টনের বেশি ইলিশ আনা হয়েছে এখানে। সরবরাহ বেশি থাকায় দামও কিছুটা কমেছে। 

শুক্রবার সকালে মৎস্য অবতরণ ঘাটে গিয়ে দেখা যায়, ট্রলার থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নামানোর পর অবতরণ কেন্দ্রের ৩টি পল্টুনে রাখার স্থান না পেয়ে খোলা মাঠেও ইলিশ মজুত করা হচ্ছে।

এসময় কথা হয় এফবি আল্লাহর দান ট্রলারের মাঝি আবদুল মালেকের সাথে। তিনি জানান, তার ট্রলারে ধরা পড়েছে ৯ হাজার ইলিশ। যা বিক্রি হয়েছে ৬০ লাখ টাকায়।

শুধু এই ট্রলার নয়; প্রতিটি ট্রলারে হাজারের বেশি ইলিশ নিয়ে ফিরছেন জেলেরা।

জেলে রফিকুল আনোয়ার জানান, শুক্রবার ইলিশ নিয়ে শতাধিক ট্রলার ঘাটে ফিরে। যেখানে একদিনে ৭০ মেট্রিক টনের বেশি ইলিশ আনা হয়েছে। সরবরাহ বেশি থাকায় আকারভেদে ২০০ থেকে ৩০০ টাকা কমেছে প্রতিকেজি ইলিশের দাম।

ব্যবসায়ী জয়নাল আবেদীন জানিয়েছেন, অনেক দিন পর এত ইলিশের দেখা মিলছে। এগুলো এখান থেকে কিনে চট্টগ্রাম-ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেয়ার প্রস্তুতি চলছে। 

ব্যবসায়ী জানে আলম পুতু জানান, শুক্রবার সকাল থেকে এক কেজি সাইজের ইলিশ ১৩-১৫ শত টাকায়। তবে বড় ইলিশের দাম আলাদা।

মৎম্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ বদরুদ্দৌজা জানিয়েছেন, অবতরণ কেন্দ্রে ক্রমান্বয়ে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ। যার কারণে রাজস্ব আদায়ও বাড়ছে। গত ৩ দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে ১০০ মেট্রিক টনের বেশি ইলিশ। আর শুক্রবার একদিনে ৭০ মেট্রিক টনের বেশি ইলিশ সরবরাহ হয়েছে।

নাফ নদীতে আড়াই কেজি ওজনের ইলিশ  

কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ২টি ইলিশ মাছ। বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে জাল ফেলার পর রাত ৯টার দিকে মাছ দুটি ধরা পড়ে। গফুর মিয়া নামের এক জেলের কাছ থেকে ছয় হাজার টাকায় মাছ দুটি কিনে নেন টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার মাছ ব্যবসায়ী মোজাহার আলম।

শুক্রবার সকালে তিনি এই জোড়া ইলিশের দাম হাঁকেন ১২ হাজার টাকা। মোজাহার আলম জানান, গতকাল রাত বেশি হওয়ায় ক্রেতা কমে গিয়েছিল। তাই মাছ দুটি ভালোভাবে বরফ দিয়ে রাখা হয়। আজ সকালে বিক্রির জন্য বাজারে আনা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, আড়াই কেজির ইলিশ খুব কমই ধরা পড়ে। বড় আকৃতির ইলিশ দুটি দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এমন বড় ইলিশ তো আর প্রতিদিন দেখতে পাওয়া যায় না।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন  বলেন, এর আগে গত মঙ্গলবার নাফ নদী থেকে আড়াই কেজির ওজনের আরেকটি ইলিশ ধরা পড়েছিল। নাফ নদীতে ছয় বছর মাছ ধরা বন্ধ ছিল। বর্তমানে নাফ নদী ইলিশের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সাধারণত আড়াই কেজির ইলিশের দেখা সহজে মেলে না।

 

Related Topics

টপ নিউজ

ইলিশ / ইলিশ রপ্তানি / মাছ / মাছ বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • মাছ কাটা যাদের পেশা
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net