Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সফররত কংগ্রেসম্যানদের বিএনপি

বাংলাদেশ

13 August, 2023, 07:25 pm
Last modified: 13 August, 2023, 07:28 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সফররত কংগ্রেসম্যানদের বিএনপি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও  জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
13 August, 2023, 07:25 pm
Last modified: 13 August, 2023, 07:28 pm

অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (১৩ আগস্ট) সফররত মার্কিন কংগ্রেসম্যান এড কেস এবং রিচার্ড ম্যাককরমিকের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা জানান, কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও  জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, 'তারা (কংগ্রেসম্যানরা) নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে আমরা তাদের জানিয়েছিলাম যে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। 

তিনি আরও বলেন, আগের নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে এবং সেগুলো সুষ্ঠু হয়নি।

কংগ্রেসম্যান ম্যাককরমিক জর্জিয়া থেকে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করছেন এবং কেস ডেমোক্র্যাটিক পার্টি, হাওয়াই থেকে।

কেস ও ম্যাককরমিক সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে যে তারা ২০১৭ সালের পর প্রথম কংগ্রেসনাল প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।

ঢাকায় ম্যাককরমিক এবং কেস  বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যদের সাথে বৈঠক করছেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / আওয়ামী লীগ / মার্কিন প্রতিনিধি / মার্কিন কংগ্রেস্যান / নির্বাচন / তত্ত্বাবধায়ক সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net