Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে পানিবন্দী বান্দরবান; কক্সবাজার-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2023, 12:15 pm
Last modified: 08 August, 2023, 02:05 pm

Related News

  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৩৫০ হেক্টর জমি
  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো

টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে পানিবন্দী বান্দরবান; কক্সবাজার-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে মহাসড়কে পানি ওঠায় সোমবার (৭ আগস্ট) রাত থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
টিবিএস রিপোর্ট
08 August, 2023, 12:15 pm
Last modified: 08 August, 2023, 02:05 pm
ছবি: টিবিএস

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বান্দরবান। বৃষ্টির কারণে সাঙ্গু নদীর পানি বেড়ে ও পাহাড় ধসে অভ্যন্তরীণ সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। 

এছাড়া, টানা বৃষ্টিতে মহাসড়কে পানি ওঠায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

বান্দরবান শহরের কোথাও কোথাও উঠেছে বুক সমান পানি। নদীর পাড়ের ঘরবাড়ি ও নীচু সড়কগুলো পানিতে ডুবে গেছে। কোনো কোনো এলাকায় টানা দুইদিন ধরে নেই বিদ্যুৎ। দুর্যোগপূর্ণ এমন পরিস্থিতিতে জেলা শহর ও উপজেলার অনেক মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন হোটেলে ও শিক্ষাপ্রতিষ্ঠানে।

এমনকি, বান্দরবানের বিভিন্ন এলাকায় গত তিনদিন যাবত মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না; বিঘ্নিত হচ্ছে  ইন্টারনেট সেবাও। 

এ বিষয়ে জানতে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

সোমবার (৭ আগস্ট) রাতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জাবেদ কায়সার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রোববার থেকেই টানা বৃষ্টি হচ্ছে। লামায় ৫৫টি আশ্রয়কেন্দ্রে ৬০০ থেকে ৭০০ জন মানুষকে নিয়ে আসা হয়েছে। নৌকার মাধ্যমে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে। কিন্তু নীচু এলাকায় স্রোতের কারণে ভুক্তভুগীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার কাজ ব্যাহত হচ্ছে।" 

"আলীকদম-লামা হয়ে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে ওইসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে," জানান তিনি।

টিবিএসের বান্দরবান প্রতিনিধি জানান, পুরো শহরের মানুষ এই মুহূর্তে পানিবন্দী। পাহাড় ধসের ঘটনায় বান্দরবানের সঙ্গে পার্শ্ববর্তী রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

তিনি বলেন, "এছাড়া রোয়াংছড়ি, রুমা ও থানচি রুটেও গাড়ি চলছে না। পানি ওঠা, ভূমিধস এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।"  

সোমবার রাতে তেমন বৃষ্টিপাত না হলেও আজ সকাল থেকে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে বলে জানান তিনি।

এদিকে, টানা বৃষ্টিতে মহাসড়কে পানি ওঠায় সোমবার রাত থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ, সাতকানিয়া অংশের সড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

পানিবন্দি / বান্দরবান / পাহাড়ি ঢল / যোগাযোগ বিচ্ছিন্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৩৫০ হেক্টর জমি
  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net