Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
সব হারিয়ে আওয়ামী লীগ এখন বিবেকের কথা বলছে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2023, 07:45 pm
Last modified: 04 August, 2023, 07:58 pm

Related News

  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • মেয়র প্রার্থী বাছাইয়ে প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর বিএনপির নজর, একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

সব হারিয়ে আওয়ামী লীগ এখন বিবেকের কথা বলছে: ফখরুল

কাদেরের এক মন্তব্যের প্রেক্ষিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাগলের প্রলাপ বকছেন। সবকিছু হারিয়ে ফেলে তারা এখন বিবেকের কথা বলছেন।’
টিবিএস রিপোর্ট
04 August, 2023, 07:45 pm
Last modified: 04 August, 2023, 07:58 pm
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়মুখী সমর্থকেরা। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকায় এক সমাবেশে বলেছেন, আওয়ামী লীগ আজকাল বিবেকের কথা বলছে, কারণ তারা সবার সমর্থন হারিয়ে ফেলেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক একটি মন্তব্যের প্রেক্ষিতে ফখরুল এ কথা বলেন। কাদের বলেছিলেন, ক্ষমতাসীন দল তাদের বিবেক ছাড়া আগামী সাধারণ নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ অনুভব করছে না।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, 'আমরা কেন চাপ অনুভব করব? অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের অঙ্গীকার। আপনি যদি চাপের কথা জিজ্ঞেস করেন, তাহলে আমরা কেবল বিবেকের চাপে আছি।'

কাদেরের এমন মন্তব্যের প্রেক্ষিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ফখরুল বলেন, 'আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাগলের প্রলাপ বকছেন। সবকিছু হারিয়ে ফেলে তারা এখন বিবেকের কথা বলছেন।'

বিদেশি রাষ্ট্রের ওপর বিএনপি তার আশা ধরে রেখেছে, আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব।

'যুক্তরাষ্ট্র, ভারত কী বলল, সেটা ভাবার আমাদের কোনো দরকার নেই। এ দেশের মানুষ সরকারকে তাড়াতাড়ি বিদায় হওয়ার বার্তা দিয়েছে,' ফখরুল বলেন।

অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে আজ দেশব্যাপী সমাবেশ করছে বিএনপি।

এদিকে চট্টগ্রামের জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই, তারা বিচার বিভাগের ওপর নির্ভরশীল।

আওয়ামী লীগ সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খসরু বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই। এবার আমাদের ওপর হামলা হলে আমরা শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধও নেব।

ঢাকায় সমাবেশে যোগ দিতে দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা।

সারাদেশে জেলা ও শহরগুলোতে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলাকে 'সরকারের অশুভ প্রতিফলন' বলে মনে করে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যানার ও স্লোগানে স্লোগানে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে মিছিল করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের।

ক্ষমতাসীন সরকারকে 'ক্ষমতাচ্যুত' করতে ১২ জুলাই দলটির 'এক দফা' দাবি ঘোষণার পর ১৮ জুলাই থেকে বিক্ষোভ করছে বিএনপি। এক দফা দাবির মধ্যে রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন।

এর আগে গত বুধবার শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় বুধবার ঢাকার একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছরের ও তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

এছাড়া বর্তমানে পলাতক তারেক ও জুবাইদার মালিকানাধীন দুই কোটি ৭৪ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান অভিযুক্তদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাসহ তাদের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সর্বশেষ এ রায়ের পর এখন পর্যন্ত তারেক রহমান পাঁচবার এবং জুবাইদা প্রথমবারের মতো সাজাপ্রাপ্ত হলেন।

এক-এগার সরকারের তত্ত্বাবধায়ক আমলে চিকিৎসার জন্য ২০০৭ সাল থেকে লন্ডনে অবস্থান শুরু করেন তারেক রহমান। গত ১৬ বছরে দেশে ফেরেননি তিনি।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / আওয়ামী লীগ / বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • মেয়র প্রার্থী বাছাইয়ে প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর বিএনপির নজর, একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net