Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
আওয়ামী লীগের সমর্থনে নতুন জোটে থাকতে পারে বিএনএম ও বিএসপি

বাংলাদেশ

রেজাউল করিম
21 July, 2023, 09:40 am
Last modified: 21 July, 2023, 09:48 am

Related News

  • হাঁকডাক দিয়ে নির্বাচনে আসা বিএনএম অফিসে টু-লেট ঝুলছে!
  • গাজীপুর-৫: এমপি হতে চাওয়া ঊর্মি দরিদ্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন 
  • ব্যাংকে মাত্র ১৫০০ টাকা নিয়ে ভোট করছেন সুপ্রিম পার্টির প্রার্থী কবির মিয়া
  • তরীকত ও সুপ্রিম: প্রতিদ্বন্দ্বিতায় চাচা আর ভাতিজা 
  • বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ আসনে লড়বেন হিরো আলম

আওয়ামী লীগের সমর্থনে নতুন জোটে থাকতে পারে বিএনএম ও বিএসপি

মহাজোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে একটি ও সরকারকে সমর্থন করে এমন ইসলামী দলগুলোকে নিয়ে আরেকটি জোট হতে পারে
রেজাউল করিম
21 July, 2023, 09:40 am
Last modified: 21 July, 2023, 09:48 am

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত জোট ও তাদের সমর্থক অন্যান্য জোটের মোকাবিলা করতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বাইরে একাধিক জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সেই জোটের শরীক দল হিসেবে থাকতে পারে সাম্প্রতিক নিবন্ধনের জন্য চূড়ান্ত হওয়া আলোচিত দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক একটি জোট এবং সরকারের কর্মকান্ডে সমর্থন করা ইসলামী দলগুলো নিয়ে আরেকটি পৃথক 'ইসলামী জোট' হতে পারে বলে জানা গেছে।

গত ১৯ জুলাই রাতে মহাজোটের শরীক ১৪ দলের নেতাদের সাথে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে নতুন জোট গঠনের উদ্যোগ নিতে এবং দলগুলোর সাথে কথা বলে দ্রুত একটি প্রতিবেদন দিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বৃহস্পতিবার বিকেলে টিবিএসকে বলেন, এই জোট গঠনের জন্য খুব দ্রুত কার্যক্রম শুরু করা হবে। সেটি সামনের সপ্তাহ থেকেই শুরু হরা হবে। জোটের সম্ভাব্য শরিকদের নামের তালিকা প্রনয়ণের কাজ চলছে এখন। 

১৯ জুলাইয়ের বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট, বিএনপির নেতৃত্বাধীন জোট এবং বিএনপির আদর্শিক জোটের বাইরে যেসব দল রয়েছে, কিন্তু তারা মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদেরকে নিয়ে এই জোট হবে। এছাড়াও যেসব ইসলামী দল কোনো জোটেই নেই, কিন্তু বর্তমান সরকারের কর্মকান্ড সমর্থন করে তাদেরকে নিয়ে একটি ইসলামী জোট গঠন হতে পারে।

বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, নির্বাচন উপলক্ষে বিএনপি-জামায়াত জোট ও তাদের সমর্থক জোটের কের্মসূচী মোকাবিলা করতে ১৪ দল সম্প্রসারণে আরো দু-একটি দলকে যুক্ত করার বিষয়ে আলোচনা তোলেন জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। তবে একাধিক শরিক দলের নেতা এটার বিরোধিতা করেন। তখন যারা সরকারের পক্ষে আছে কিন্তু নীতিগত বা আদর্শিক কারণে জোটে নেওয়া যাচ্ছে না, তাদের পৃথক জোট গঠন করে ভূমিকা রাখার বিষয়ে নির্দেশনা দেন শেখ হাসিনা।

বৈঠকে অংশ নেয়া মহাজোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এখন ১৪ দলের নীতির সাথে অনেক দলের নীতর মিল নেই। আবার অনেক ইসলামী দল রয়েছে যারা সরকারকে সমর্থন করে কিন্তু তাদের নীতির সাথে ১৪ দলের পলিসির পার্থক্য রয়েছে। এসব দলকে নিয়ে একাধিক জোট গঠন হতে পারে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলের নেতাদের বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, এখন যেমন বিএনপি জামায়াত জোট রয়েছে, সেইরকম জোট হলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট। আবার বিএনপির সমর্থনে গণতন্ত্র মঞ্চ এবং ১২ দল নামে জোট রয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনের জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সাথে আলোচনা করবেন জোট গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী টিবিএসকে বলেন, "আমরা সুন্নি মতাদর্শের দলগুলো সরকারের কর্মকান্ডকে সমর্থন করি। কিন্তু পলিসির অমিল থাকায় আমরা ১৪ দলে যাইনি। যদি নতুন কোনো জোট করার আহ্বান জানানো হয় তাহলে সুন্নি মতাদর্শে বিশ্বাস করা যেসব রাজনৈতিক দল এখনো কোনো জোটে নেই তাদের নিয়ে জোট করা হবে এবং রাজপথে বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে মোকাবিলা করা হবে।"

তিনি বলেন, "আমাদের দল ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টসহ আরো ১০টি সুন্নি মতাদর্শে রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে নিয়ে আওয়ামী লীগের সমর্থনে নতুন 'ইসলামী জোট' গঠন করা হবে।"

আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেন, "শুনেছি আমাদেরকে নিয়ে জোট করা হবে। আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই এ নিয়ে কাজ শুরু করবো।"

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য চূড়ান্ত হওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী টিবিএসকে বলেন, "এখন পর্যন্ত দেশের ২২০ আসনে একতারা প্রতীকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোট গঠনের প্রস্তাব আসলে সেটি আমাদের উচ্চতর কমিটির সাথে আলাপ করে বিবেচনা করা হবে।"

আর মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাসী এরকম তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) সহ আরো ১০-১২টি রাজনৈতিক দল থাকতে পারে এই জোটে।

Related Topics

টপ নিউজ

মহাজোট / বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) / বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • হাঁকডাক দিয়ে নির্বাচনে আসা বিএনএম অফিসে টু-লেট ঝুলছে!
  • গাজীপুর-৫: এমপি হতে চাওয়া ঊর্মি দরিদ্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন 
  • ব্যাংকে মাত্র ১৫০০ টাকা নিয়ে ভোট করছেন সুপ্রিম পার্টির প্রার্থী কবির মিয়া
  • তরীকত ও সুপ্রিম: প্রতিদ্বন্দ্বিতায় চাচা আর ভাতিজা 
  • বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ আসনে লড়বেন হিরো আলম

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net