Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই কেবল পর্যবেক্ষক পাঠান: ইইউ মিশনকে বললো জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2023, 05:15 pm
Last modified: 15 July, 2023, 05:17 pm

Related News

  • টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই কেবল পর্যবেক্ষক পাঠান: ইইউ মিশনকে বললো জামায়াত

তিনি বলেন, “কেবল একটি সুষ্ঠু নির্বাচনের গ্রাউন্ড তৈরি হলেই যেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠায়– আমরা সে আহ্বান জানিয়েছি। নাহলে ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হলে – সেখানে পর্যবেক্ষক পাঠিয়ে একে শুধুমাত্র কিছুটা বৈধতাই দেওয়া হবে।”
টিবিএস রিপোর্ট
15 July, 2023, 05:15 pm
Last modified: 15 July, 2023, 05:17 pm
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই কেবল পর্যবেক্ষক পাঠান: ইইউকে বললো জামায়াত

নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশনকে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শনিবার (১৫ জুলাই) ইইউ দূতাবাসে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে মিশন সদস্যদের এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

বৈঠক শেষে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, "কেবল একটি সুষ্ঠু নির্বাচনের গ্রাউন্ড তৈরি হলেই যেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠায়– আমরা সে আহ্বান জানিয়েছি। নাহলে ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হলে – সেখানে পর্যবেক্ষক পাঠিয়ে একে শুধুমাত্র কিছুটা বৈধতাই দেওয়া হবে।"

বৈঠকে জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মো. মতিউর রহমান আখন্দ ও অধ্যাপক আব্দুর রব।

ব্রিফিংয়ে সরকারের সাথে কোনো সমঝোতা হয়নি উল্লেখ করে জামায়াত আমীর তাহের বলেন, "বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনেই ছিলাম। তারা যখন ১০ দফা দেয়, আমরাও ১০ দফা দিয়েছি। এতে আমাদের আমীরকে গ্রেফতার করা হয়, মিছিলে হামলা করা হয়। যেহেতু আমরা বিএনপির সঙ্গে জোটে ছিলাম, সরকারে ছিলাম এবং যুগপৎ আন্দোলনেও ছিলাম – তাই আমরা আশা করেছিলাম, এসব ঘটনায় বিএনপির পক্ষ থেকে অন্তত একটি বিবৃতি দেয়া হবে। কিন্তু তারা সে কাজটি করেননি। এতে আমাদের নেতাকর্মীরা মর্মাহত হয়েছেন।"

সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়ে তিনি বলেন,  "নির্বাচনের চার মাস আগে যে সরকার রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ  করতে দিচ্ছে না, অফিস খুলতে দিচ্ছে না– এরকম পরিস্থিতিতে নির্বাচনের দিন সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আশা করার কোন কারণ নেই। সরকার এখনই প্রমাণ করছে, তাদের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন হতে পারে না। আমরা তাদেরকে (ইইউ মিশনকে) এটা জানিয়েছি। তারাও তাদের ডিপ্লোমেটিক ভাষায় আমাদের সাথে একমত প্রকাশ করেছেন।"

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন / অবাধ, সুষ্ঠু নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net