Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের কেজি ১,০০০ টাকা!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2023, 03:50 pm
Last modified: 01 July, 2023, 04:01 pm

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের কেজি ১,০০০ টাকা!

সিন্ডিকেটের কারসাজি এবং নিয়মিত বাজার মনিটরিং না করায় কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে বলে অভিযোগ ক্রেতাদের
টিবিএস রিপোর্ট
01 July, 2023, 03:50 pm
Last modified: 01 July, 2023, 04:01 pm
ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে কাঁচা মরিচের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিনের রান্নার এই অনুষঙ্গের দাম। খুচরা পর্যায়ে কেজিপ্রতি ১,০০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

শনিবার (০১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে প্রতিকেজি কাঁচা মরিচ খুচরা ৬০০ টাকায় বিক্রি হলেও দুপুর থেকে ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮০০ টাকা দরে। ঈদের আগের দিন থেকেই কাঁচা মরিচের দাম এমন ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন বিক্রেতারা।

তবে, শহরের চেয়ে গ্রামের বাজারগুলোতে আরও বেশি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। শনিবার সকাল থেকে আখাউড়া উপজেলার বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ পাইকারি ৮০০ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়। 

এছাড়া, জেলার নাসিরনগর উপজেলায় প্রতি কেজি কাঁচামরিচ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে আনন্দবাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দোকানেই কাঁচা মরিচ নেই। হাতে গোনা কয়েকটি দোকানে কাঁচা মরিচ আছে স্বল্প পরিমাণে। ফলে ক্রেতারাও চাহিদা মতো কিংবা বেশি পরিমাণে কিনতে পারছেন না এই নিত্যপণ্য।

সিন্ডিকেটের কারসাজি এবং নিয়মিত বাজার মনিটরিং না করায় কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে বলে অভিযোগ ক্রেতাদের। অনেক ক্রেতা বাজার ঘুরে, দাম শুনে কাঁচা মরিচ না কিনেই বাড়ি ফিরে যাচ্ছেন।

আনন্দবাজারে কাঁচা মরিচ কিনতে যাওয়া হাফিজুর রহমান জানান, দুপুরে বাজারে গিয়ে দেখেন মরিচের কেজি ৮০০ টাকা। ফলে মরিচ না কিনেই ফিরতে হয়েছে তাকে। ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে, আনন্দবাজারের সবজি বিক্রেতা মুসলিম মিয়া বলেন, "ঈদের বন্ধের কারণে বাজারে চাহিদা মতো পণ্য আসছে না। এর ফলে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। তাছাড়া, আড়ৎ থেকেও বেশি দামে কিনতে হচ্ছে কাঁচা মরিচ। তাই খুচরা পর্যায়ে দাম বেড়ে গেছে।" 

তবে সরবরাহ সংকট দূর হলে আগামী তিন-চারদিনের মধ্যে কাঁচা মরিচের দাম কমে আসবে বলে উল্লেখ করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

কাঁচা মরিচ / কাঁচা বাজার / নিত্যপণ্য / দ্রব্যমূল্য বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net