Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সাপের কামড়ে দেশে প্রতি বছর ৭৫১১ জন মারা যায়: জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2023, 05:15 pm
Last modified: 18 June, 2023, 05:41 pm

Related News

  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!
  • বাংলাদেশে বিরল দুই প্রজাতির গেছো সাপের সন্ধান পেলেন গবেষকরা
  • দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা করছে সরকার
  • মৌলভীবাজারে ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে হত্যা

সাপের কামড়ে দেশে প্রতি বছর ৭৫১১ জন মারা যায়: জরিপ

টিবিএস রিপোর্ট
18 June, 2023, 05:15 pm
Last modified: 18 June, 2023, 05:41 pm

প্রতি বছর দেশে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এতে মৃত্যু হয় সাড়ে ৭ হাজারের বেশি মানুষের। সর্পদংশন সংক্রান্ত একটি জরিপে এসব তথ্য উঠে আসে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি) দেশব্যাপী এই জরিপ পরিচালনা করে। 

জরিপে দেখা যায়, দেশে সাপের কামড়ের এক-চতুর্থাংশ ঘটনায় বিষধর সাপ জড়িত। প্রতি লাখে ২৪৪ জন মানুষ সর্পদংশনের শিকার হয়। মৃত্যু হয় প্রতি লাখে ৪ থেকে ৫ জনের। 

সাপের কামড়ের ৯৫ শতাংশ ঘটনা গ্রামীণ এলাকায় ঘটে। নারীদের চেয়ে পুরুষরা চারগুণ বেশি সাপের কামড়ের শিকার হয়। সর্পদংশনের ঘটনা বেশি ঘটে বরিশাল ও খুলনায়। 

২৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষেরা বাড়ির আশপাশে সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে সবচেয়ে বেশি সর্পদংশনের শিকার হন। প্রায় ৮০ শতাংশ মানুষ দংশিত অঙ্গে গিঁট দেন এবং ৬৫ শতাংশ মানুষ প্রথমেই 'ওঝা' বা প্রচলিত চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। 

সর্পদংশনের পরে প্রতি হাজারে ২ জন মানুষের অঙ্গহানী ঘটে। ২২ থেকে ২৩ ভাগ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারিরীক অসুস্থতা ভোগ করেন। ১০ শতাংশ মানুষ দীর্ঘ মেয়াদী অবসাদ গ্রস্ততায় ভোগেন। 

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০.৬ শতাংশের শারিরীক অক্ষমতা এবং ১.৯ শতাংশের মানসিক অক্ষমতা দেখা দেয়।  

দেশে প্রতি বছর প্রায় ১৯ হাজার গৃহপালিত পশু সর্পদংশনের শিকার হয়। এতে প্রায় আড়াই হাজার পশু মারা যায়। 

রোববার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, উচ্চ হারে সাপের কামড় এবং এতে মৃত্যু হওয়া সত্ত্বেও স্থানীয়ভাবে কোনও অ্যান্টি-ভেনম তৈরি হয়নি। 

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মৃত্যুর সংখ্যা অনেক। আমাদের একটি বিষ সংগ্রহ কেন্দ্র আছে। এখন আমাদের অ্যান্টি-ভেনম তৈরির ব্যবস্থা নিতে হবে। 

অনুষ্ঠানে, ২০২১-২২ সালে দেশে পরিচালিত বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ে ১৭টি গবেষণাও তুলে ধরা হয়।
 

Related Topics

টপ নিউজ

সাপ / সাপের ছোবল / সর্পদংশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!
  • বাংলাদেশে বিরল দুই প্রজাতির গেছো সাপের সন্ধান পেলেন গবেষকরা
  • দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা করছে সরকার
  • মৌলভীবাজারে ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে হত্যা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net