Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ঋণের প্রথম কিস্তি পরিশোধ করলো মেট্রোরেল কর্তৃপক্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2023, 09:30 am
Last modified: 16 June, 2023, 09:36 am

Related News

  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • পুরান ঢাকাকে যুক্ত করতে এই প্রথম মেট্রোরেল প্রকল্পে অর্থায়নে আসছে বিশ্বব্যাংক
  • মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

ঋণের প্রথম কিস্তি পরিশোধ করলো মেট্রোরেল কর্তৃপক্ষ

প্রথম কিস্তি হিসেবে সংস্থাটি ৫৫ কোটি ২৯ লাখ টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে।
টিবিএস রিপোর্ট
16 June, 2023, 09:30 am
Last modified: 16 June, 2023, 09:36 am
ফাইল ছবি

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন-৬ প্রকল্প বাস্তবায়নে নেয়া ঋণের প্রথম কিস্তি পরিশোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রথম কিস্তি হিসেবে সংস্থাটি ৫৫ কোটি ২৯ লাখ টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের কাছে কিস্তির টাকার রেপ্লিকা চেক হস্তান্তর করেন। তবে জানা গেছে, মেট্রোরেল কর্তৃপক্ষ যে টাকা সরকারকে দিয়েছে সেটি তাদের আয় করা টাকা নয়। ঋণের টাকা থেকেই কিস্তির টাকা দিয়েছে সংস্থাটি।

চেক হস্তান্তরের পর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকের কাছে জানতে যাওয়া হয়, 'মেট্রোরেলের আয় থেকে এই কিস্তি পরিশোধ করা হলো কি-না'। উত্তরে তিনি বলেন, 'আয় ছাড়া ঋণের কিস্তি পরিশোধের অর্থের আর কী উৎস থাকতে পারে।' 

২০১২ সালের ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন পায়। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা থেকে এ প্রকল্পের প্রথম ঋণ নেওয়া হয় ২০১৩ সালে। মূলত পরামর্শক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য এ ঋণ নেওয়া হয়। ১০ বছরের গ্রেস পিরিয়ডের পর ৩০ বছরে পরিশোধের শর্তে এ ঋণ নেয় সরকার। যদিও এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এরমধ্যে জাইকা থেকে কয়েক ধাপে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। আর বাকি ১৩ হাজার ৭৫৪ কোটি সরকারের অনুদান।

জাইকা থেকে নেওয়া প্রথম ঋণের কিস্তি দেওয়ার সময় হয়েছে। তার পরিপ্রেক্ষিতে মেট্রোরেল কর্তৃপক্ষ আয় করতে না পারলেও প্রকল্পের টাকা থেকেই প্রথম কিস্তি দিলো। জানা গেছে, প্রথম কিস্তি বাবদ মেট্রোরেল কর্তৃপক্ষের প্রায় ৭০ কোটি টাকা দেওয়ার কথা ছিলো। কিন্তু দেওয়া হয়েছে ৫৫ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ৬০ টাকা দিয়েছে।

গত বছরের ২৮ ডিসেম্বর মানুষের চলাচলের জন্য মেট্রোরেলের এমআরটি-৬ লাইনটি চালু করা হয়। এ লাইনের আওতায় রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলছে মেট্রোরেল। মেট্রোরেল থেকে যে আয় হচ্ছে তা দিয়ে ‍নিয়মিত খরচ এখনও উঠছে না। এমনকি বিদ্যুৎ বিলও উঠছে না। মেট্রোরেল কর্তৃপক্ষ আশা করছে, ২০২৬ সালের শেষ নাগাদ আয় থেকে পুরো খরচ উঠে বাড়তি থাকবে, যা থেকে ঋণের কিস্তিও পরিশোধ সম্ভব হবে। 

Related Topics

টপ নিউজ

মেট্রো রেল / মেট্রোরেল প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • পুরান ঢাকাকে যুক্ত করতে এই প্রথম মেট্রোরেল প্রকল্পে অর্থায়নে আসছে বিশ্বব্যাংক
  • মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net