Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে ভ্রমণ স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2023, 09:15 pm
Last modified: 31 May, 2023, 09:23 pm

Related News

  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশপথ বন্ধ করল স্পেন
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • মার্চে আংশিকভাবে বাণিজ্যিক আকাশসীমা বন্ধের ঘোষণা পাকিস্তানের

সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে ভ্রমণ স্থগিত

ইকোনোমি ক্লাসে কোনো টিকিটের মূল্য এক লাখ টাকা হলে বিজনেস ক্লাসে তার মূল্য দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর একই এয়ারবাসে প্রথম শ্রেণিতে খরচ চার থেকে সাড়ে চার লাখ টাকা বা তারও বেশি হতে পারে।
টিবিএস রিপোর্ট
31 May, 2023, 09:15 pm
Last modified: 31 May, 2023, 09:23 pm

সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে ভ্রমণ স্থগিত করেছে সরকার। বুধবার (৩১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে সই করেছেন।

কোভিড-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস রানা।

করোনা পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে সরকার ব্যয়ে কৃচ্ছ্রসাধন নীতি নিয়ে এসেছে। ২০২০-২১ অর্থবছরে সরকারি অর্থে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয় যা এ বছরের মার্চ পর্যন্ত বজায় ছিল।

২০২৩ সালের মার্চে এ খাতের বরাদ্দের সর্বোচ্চ অর্ধেক ব্যয়ের অনুমোদন দেয় অর্থ বিভাগ।

এছাড়া প্রশিক্ষণ, গাড়ি কেনা, ও স্টেশনারি পণ্য কেনার ক্ষেত্রেও ব্যয় কমানোর নির্দেশনা রয়েছে। চলতি অর্থবছরে পরিচালন ব্যয়ে কৃচ্ছ্রসাধনের ফলে প্রায় ১৮ হাজার কোটি টাকার সাশ্রয় হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

আগামী অর্থবছরেও সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতি অব্যাহত থাকবে।

আকাশপথে বা উড়োজাহাজে তিন শ্রেণিতে ভ্রমণ করা যায় — প্রথম শ্রেণি, বিজনেস ক্লাস ও ইকোনোমি ক্লাস। তবে বাংলাদেশে সেবা দেওয়া বেশিরভাগ এয়ারলাইনের এয়ারবাসে প্রথম শ্রেণির সেবা নেই। সাধারণত বিজনেস ক্লাস ও ইকোনোমি ক্লাসের সেবা দেয় এয়ারলাইনগুলো।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আলম টিবিএসকে বলেন, প্রথম শ্রেণির তুলনায় বিজনেস ক্লাসে ভাড়া গড়ে ৫০ ভাগ কম হয়ে থাকে। আর ইকোনোমি ক্লাসে তা পাঁচ থেকে ছয়গুণ পর্যন্ত কম হয়। 

অর্থাৎ ইকোনোমি ক্লাসে কোনো টিকিটের মূল্য এক লাখ টাকা হলে বিজনেস ক্লাসে তার মূল্য দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর একই এয়ারবাসে প্রথম শ্রেণিতে খরচ চার থেকে সাড়ে চার লাখ টাকা বা তারও বেশি হতে পারে। ফলে প্রথম শ্রেণিতে ভ্রমণ না করলে অবশ্যই সরকারের সাশ্রয় হবে বলে জানান ওয়াহিদুল আলম।

Related Topics

টপ নিউজ

কৃচ্ছতা সাধন / সরকারি ব্যয় সংকোচন / আকাশপথ / বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশপথ বন্ধ করল স্পেন
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • মার্চে আংশিকভাবে বাণিজ্যিক আকাশসীমা বন্ধের ঘোষণা পাকিস্তানের

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net