মার্চে আংশিকভাবে বাণিজ্যিক আকাশসীমা বন্ধের ঘোষণা পাকিস্তানের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ওই অঞ্চলে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটায় মার্চ মাসের শেষ পর্যন্ত নিজেদের আকাশপথ আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ।
আঞ্চলিক উত্তেজনার প্রভাবে পাকিস্তানের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, 'অপারেশনাল বা কৌশলগত কারণে' করাচি ও লাহোর ফ্লাইট ইনফরমেশন রিজিওনের নির্দিষ্ট কিছু রুট মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ওই সব রুট দিয়ে কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচল করতে পারবে না।
