Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
নিরাপদ পানির অভাবে ৪১% মানুষ, বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2023, 12:45 pm
Last modified: 24 May, 2023, 12:44 pm

Related News

  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের
  • বাংলাদেশের গোপন হেপাটাইটিস সংকট: ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, বেশিরভাগই জানেন না
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক

নিরাপদ পানির অভাবে ৪১% মানুষ, বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যার ৪১ শতাংশেরই এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানির সুবিধা নেই; ৬১ শতাংশের বাড়িতে নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। 
টিবিএস রিপোর্ট
24 May, 2023, 12:45 pm
Last modified: 24 May, 2023, 12:44 pm

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ওয়াশ খাতে বরাদ্দ না বাড়ালে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্থ হবে।

মঙ্গলবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে ওয়াটারএইড বাংলাদেশ, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), ইউনিসেফ বাংলাদেশ, ফ্রেশওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া বাংলাদেশ, এফএসএম নেটওয়ার্ক, বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল, এন্ড ওয়াটার পোভার্টি, এমএইচএম প্ল্যাটফর্ম এবং ওয়াশ অ্যালায়েন্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশে নিরাপদ পানি এবং স্যানিটেশনের বর্তমান অবস্থা তুলে ধরে।

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যার ৪১ শতাংশেরই এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানির সুবিধা নেই; ৬১ শতাংশের বাড়িতে নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। 

মূল বক্তৃতায় পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "জনসংখ্যার মাত্র ৫৯ শতাংশের নিরাপদ খাওয়ার পানি এবং ৩৯ শতাংশের নিরাপদ স্যানিটেশন সুবিধা রয়েছে।"

হোসেন জিল্লুর রহমান আসন্ন বাজেটে ওয়াশ সেক্টরের জন্য তহবিল বরাদ্দের অসমতা দূর করে কমিউনিটি সম্পৃক্ততার ওপর জোর দেন। বিশেষ করে, চরাঞ্চল, জলবায়ু পরবর্তনে ঝুঁকিপূর্ণ অঞ্চল, হাওর এবং পাহাড়ি অঞ্চলের পাশাপাশি আন্তঃনগর বৈষম্য দূরীকরণে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি শতভাগ নিরাপদ পানীয় জল এবং নিরাপদ স্যানিটেশনের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে পদক্ষেপ নেওয়ার ওপরেও গুরুত্বারোপ করেন। 

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ওয়াশ সেক্টরে যে বরাদ্দ রাখা হয় এর বেশিরভাগই দেওয়া হয় শহর অঞ্চলে। একটি মনিটরিং এজেন্সি, প্রয়োজন যারা ওয়াশ সেক্টরের বরাদ্দ মনিটরিং করবে। উপকূলে প্রায় ৬৫ লাখ লোক বাস করেন, সেখানে অগ্রাধীকার ভিক্তিতে অর্থ বরাদ্দ দেওয়া প্রয়োজন।  

এছাড়াও, বিশেষজ্ঞরা ওয়াশ সেক্টরে পরিবেশগত সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোর ওপর বিশেষ মনোযোগ দিয়ে বৃহৎ পরিসরে নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন।

ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহিন বলেন, উপকূলের মানুষের বিশুদ্ধ পানির জন্য নেচার বেজ সলুশনে যেতে হবে। লবণাক্ততার জন্য অনেক জায়গায় টিউবয়েলের পানিও পান করা যায় না। সেখানে পুকুরগুলো সংরক্ষণ করতে হবে, এর পানি পরিশোধন করে খবার জন্য টেকসই প্রকল্প নিতে হবে। প্রযুক্তির ব্যবহার করতে হবে।
 
Related Topics

টপ নিউজ

ওয়াশ খাত / বাজেট / নিরাপদ পানি / স্বাস্থ্য / স্যানিটেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের
  • বাংলাদেশের গোপন হেপাটাইটিস সংকট: ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, বেশিরভাগই জানেন না
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net