Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
পেঁয়াজের দাম বেড়ে কেজিতে ৮০ টাকা, ২-৩ দিনের মধ্যে আমদানির সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2023, 06:30 pm
Last modified: 21 May, 2023, 06:40 pm

Related News

  • আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • কাঁচামরিচ আমদানির অনুমতি, ৫ দিনের মধ্যে দাম সহনীয় হওয়ার আশা কৃষিমন্ত্রীর
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • ১৬ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

পেঁয়াজের দাম বেড়ে কেজিতে ৮০ টাকা, ২-৩ দিনের মধ্যে আমদানির সিদ্ধান্ত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র তথ্যমতে, দেশের বিভিন্ন বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ এক মাস আগেও প্রতিকেজির মূল্য ছিল ৩০ থেকে ৪০ টাকা।   
টিবিএস রিপোর্ট
21 May, 2023, 06:30 pm
Last modified: 21 May, 2023, 06:40 pm

পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে সম্প্রতি পৌঁছেছে প্রায় ৮০ টাকা কেজিতে। নিত্যপণ্যের মূল্যস্ফীতির শিকার জনতার ভোগান্তি তাতে আরো বেড়েছে। এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৯.২৪ শতাংশ।

আজ রোববার (২১ মে) মগবাজার কাচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।  

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র তথ্যমতে, দেশের বিভিন্ন বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ এক মাস আগেও প্রতিকেজির মূল্য ছিল ৩০ থেকে ৪০ টাকা।   

এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ২২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ। 

বর্তমান প্রেক্ষাপটে তেমন কোনো সংকট দেখা দেবে কিনা এমন প্রশ্নের কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আরও ২-৩ দিন বাজার পরিস্থিতি দেখে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

আজ রোববার (২১ মে) সকালে সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, "আমি জানি সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে। পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা শেষপর্যন্ত কৃষকের স্বার্থটা দেখতে চাচ্ছি। কারণ, গতবছর কৃষকেরা দাম কম পাওয়ায় এবছর পেঁয়াজের উৎপাদন কমেছে প্রায় ২ লাখ টনের মতো। আমরা উচ্চপর্যায়ে, নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করছি। গভীরভাবে বাজার পর্যবেক্ষেণ করছি। ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে পেঁয়াজ আমদানি করা হবে কিনা।" 

গত সপ্তাহে কৃষি সচিব ওয়াহিদা আখতার বলেছিলেন, স্থানীয় বাজারে দাম বাড়ায় পেঁয়াজ আমদানির বিষয়ে ভাবছে সরকার। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, সরকারি প্রচেষ্টার ফলে দেশে গত দুই বছরে পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টনের বেশি। 

এ বছরে ৩৪ লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে। সে তুলনায়, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৮ লাখ টন। 

তবে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের ৩০-৩৫ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে। 

Related Topics

টপ নিউজ

পেঁয়াজের দাম / আমদানি / কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • কাঁচামরিচ আমদানির অনুমতি, ৫ দিনের মধ্যে দাম সহনীয় হওয়ার আশা কৃষিমন্ত্রীর
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • ১৬ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net