Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানি করবে সরকার

বাংলাদেশ

ইউএনবি
17 May, 2023, 06:55 pm
Last modified: 17 May, 2023, 06:58 pm

Related News

  • বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান
  • জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন
  • ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, এতে ‘অন্তর্ভুক্ত নয় লেবানন’: নেতানিয়াহু
  • ‘এই যুদ্ধে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি আমদানি করবে সরকার

বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, প্রস্তাবটি অনুমোদনের সময় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা কোনো দেশ থেকে কোনো পণ্য আমদানি না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে আলোচনা করা হয়নি।
ইউএনবি
17 May, 2023, 06:55 pm
Last modified: 17 May, 2023, 06:58 pm

অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি এবং দুই লাখ ২০ মেট্রিক টন সার আমদানি করবে।

আজ বুধবার (১৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ভার্চুয়াল একটি বৈঠকে এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুসারে, তাদের অধীনস্থ সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) একটি আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডার পদ্ধতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অ্যাকসেন্টুয়েট টেকনোলজি ইনকরপোরেশন থেকে চিনি আমদানি করবে। এতে খরচসহ প্রতি কেজি চিনি ৮২ দশমিক ৮৫ টাকা হারে মোট ব্যয় হবে ৬৬ কোটি ২৭ লাখ টাকা।

বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, প্রস্তাবটি অনুমোদনের সময় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা কোনো দেশ থেকে কোনো পণ্য আমদানি না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়নি।

কমিটি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক মোট ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এবং ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির জন্য দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

এর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১২০ দশমিক ০৩ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগযুক্ত দানাদার ইউরিয়া সংগ্রহ করা হবে। প্রতি মেট্রিক টন ৩৭১ দশমিক ২৫ ডলারে এবং আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার কেনা হবে এসআইসি-গ্রিন্টেন্ট কোম্পানি থেকে।

বিসিআই টিএসপি কমপ্লেক্স লিমিটেড, চট্টগ্রামের জন্য সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) থেকে ৬০ দশমিক ৯৫ কোটি টাকায় ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি করবে। প্রতি মেট্রিক টন অ্যাসিডের দাম হবে ৫৬৬ দশমিক ৫০ মার্কিন ডলার।

সিসিজিপি মোট এক লাখ ৬০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানির জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করেছে।

এর মধ্যে, বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির অধীনে সৌদি আরবের ম্যাডেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে।

এছাড়া মরক্কোর ওসিপি, এস.এ. থেকে ১২৬ দশমিক ৫৭ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির অধীনে যার প্রতি মেট্রিক টনের মূল্য ৩৯১ দশমিক ৫০ মার্কিন ডলার। এবং মরক্কোর একই কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। যার প্রতি মেট্রিক টনের মূল্য ৫৪১ দশমিক পাঁচ মার্কিন ডলার।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে ২২৫ দশমিক ২৩ কোটি টাকা ব্যয়ে বিএডিসি কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার আমদানি করবে। এতে প্রতি মেট্রিক টনের মূল্য পড়বে ৪১৮ মার্কিন ডলার।

মন্ত্রিসভা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত 'বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (প্রথম সংশোধিত)' প্রকল্পের জন্য সিসিজিপি স্থানীয় সরকার বিভাগের পরামর্শকের ব্যয় ১১ দশমিক এক কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।

 

Related Topics

টপ নিউজ

চিনি / সার / যুক্তরাষ্ট্র / সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান
  • জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন
  • ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, এতে ‘অন্তর্ভুক্ত নয় লেবানন’: নেতানিয়াহু
  • ‘এই যুদ্ধে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net