Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
আজ থেকে বন্দরে ফিরছে জাহাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2023, 10:00 am
Last modified: 15 May, 2023, 10:31 am

Related News

  • ৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ২ জাহাজ
  • ৬৮,৪৫০ টন ডিজেল নিয়ে দুই জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে, জেট ফুয়েল নিয়ে এসছে আরেকটি
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

আজ থেকে বন্দরে ফিরছে জাহাজ

বর্তমানে গভীর সমুদ্রে ৭৩টি জাহাজ রয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বন্দরের নিজস্ব এলার্ট জারির পর শনিবার ভোরে এসব জাহাজকে গভীর সাগরে পাঠানো হয়েছিলো।
টিবিএস রিপোর্ট
15 May, 2023, 10:00 am
Last modified: 15 May, 2023, 10:31 am
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

আবহাওয়া অধিদপ্তর মহাবিপদ সংকেত নামিয়ে ফেলায় পণ্য খালাসরত জাহাজগুলোকে বন্দর এবং বহির্নোঙ্গরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকালের জোয়ারের সময় জাহাজগুলোকে ফেরত আনা হবে বলে টিবিএসকে নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দরের মেরিন ডিপার্টমেন্ট।

রোববার (১৪ মে) রাতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব সর্বোচ্চ এলার্ট-৪ প্রত্যাহার করে বন্দর কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। 

বর্তমানে গভীর সমুদ্রে ৭৩টি জাহাজ রয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বন্দরের নিজস্ব এলার্ট জারির পর শনিবার ভোরে এসব জাহাজকে গভীর সাগরে পাঠানো হয়েছিলো। 

বঙ্গোপসাগর থেকে কর্ণফুলি নদীতে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ আনা হয় জোয়ারের সময়। তাই সোমবার ভোরে জোয়ারের সময়ে জাহাজ জেটিতে আনা হবে বলে জানান বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা। এছাড়া বাল্ক ক্যারিয়ার জাহাজগুলোতে বহির্নোঙ্গরে লাইটারিং (লাইটার জাহাজে পণ্য খালাস) শুরু হবে।    

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, বন্দরের জিসিবি, এনসিটি, সিসিটি, ডলফিন জেটিতে জাহাজগুলো ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বন্দরের নিজস্ব পাইলটদের তত্ত্বাবধানে ভোর সাড়ে চারটার জোয়ারের সময় এসব জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে আনা হবে। এ লক্ষ্যে বন্দরের পাইলট ভ্যাসেল এবং টাগবোট প্রস্তুত রাখা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক বলেন, 'বন্দর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সোমবার ভোরে জোয়ার থেকে জেটিতে জাহাজ আনার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুইদিন বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় কিছুটা অসুবিধা হলেও আমরা সেগুলো দ্রুত কাটিয়ে উঠতে পারবো।'   

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • ৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ২ জাহাজ
  • ৬৮,৪৫০ টন ডিজেল নিয়ে দুই জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে, জেট ফুয়েল নিয়ে এসছে আরেকটি
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net