Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
বন্ধ হয়ে যাচ্ছে ৬ দশকের পুরনো জিনাত বুক সাপ্লাই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2023, 03:50 pm
Last modified: 30 April, 2023, 10:31 pm

Related News

  • হু হু করে বাড়ছে পুরোনো বইয়ের বিক্রি, কারণ কি তবে এআই?
  • স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই

বন্ধ হয়ে যাচ্ছে ৬ দশকের পুরনো জিনাত বুক সাপ্লাই

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত জিনাত বুক সাপ্লাই লিমিটেড দেশে মৌলিক (অরিজিনাল) বইয়ের অন্যতম পুরনো দোকান হিসেবে পরিচিত।
টিবিএস রিপোর্ট
13 April, 2023, 03:50 pm
Last modified: 30 April, 2023, 10:31 pm
সৈয়দ মোহাম্মদ ফয়সাল তার বইয়ের দোকানে। ছবি: নূর-এ-আলম/টিবিএস।

বন্ধ হয়ে যাচ্ছে দেশে মৌলিক (অরিজিনাল) বইয়ের অন্যতম পুরনো দোকান জিনাত বুক সাপ্লাই লিমিটেড।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত, ছয় দশক পুরনো বইয়ের দোকানটি মে মাসেই ব্যবসায় ইতি টানতে যাচ্ছে।

প্রথমে ৩০ এপ্রিল দোকানটি বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও পরে ক্রেতাদের অনুরোধে এ সময় ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

"ব্যবসা বন্ধ করার সিদ্ধান্তের পেছনে আসলে বেশ কয়েকটি কারণ রয়েছে; বই পাইরেসি, অনলাইন ব্যবসার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারা, আমদানি করা বইয়ের শুল্ক এবং আমার অসুস্থতা," বললেন জিনাত বুক সাপ্লাই লিমিটেডের স্বত্বাধিকারী সৈয়দ মোহাম্মদ ফয়সাল।

তিনি জানান, "পাইরেসির কারণে বইয়ের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে; কারণ আমদানি করা অরিজিনাল বইয়ের দাম বেশি। উপরন্তু, অনলাইন ব্যবসার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায়ও বিক্রি কমেছে। আমার এখানে দীর্ঘ ২০/৩০ বছর ধরে যারা কাজ করছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা পরেও অনলাইন ব্যবসার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সম্ভব হয়নি।"

"এসব কারণে গত ৯ বছরে ব্যবসায় প্রায় ৩০ লাখ টাকার আর্থিক লোকসান হয়েছে; এই লোকসান আমার পক্ষে বহন করা কঠিন। কারণ ব্যবসা চালিয়ে নেওয়ার মতো তেমন উল্লেখযোগ্য সম্পদ আমার নেই। মাঝেমধ্যে মাসিক লোকসানের পরিমাণ ৫০ থেকে ৬০ হাজার টাকায় পর্যন্ত গিয়ে ঠেকে।" 

"এছাড়া, আমার বয়স হয়েছে; ৬৭ বছর বয়সে এসে আমি ডায়াবেটিসসহ বেশকিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছি। যদিও এই বয়স অনেকের কাছেই তেমন ইস্যু নয়, তবে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্তের পিছনে আমার শারীরিক অসুস্থতা অন্যতম কারণ। এই বয়সে এসে আমি সত্যিই নতুন করে ব্যবসা শুরুর চিন্তা করতে পারিনা," যোগ করেন মোহাম্মদ ফয়সাল।

তিনি আরও বলেন, "এসব কারণে আমি গত কয়েক বছর ধরেই দোকান বন্ধ করার বিষয়ে ভাবছিলাম। এখন সময় এসেছে। আগামী মাস থেকে দোকানটি একটি স্টেশনারি শপ হিসেবে ভাড়া দেওয়া হবে।"

চলতি মাসের শেষে দোকান বন্ধ হওয়ার আগ পর্যন্ত ২৫ শতাংশ ছাড় দিচ্ছে জিনাত বুক সাপ্লাই।

১৯৬৩ সালে মোহাম্মদ ফয়সালের বাবা সৈয়দ আবদুল মালেক দোকানটি প্রতিষ্ঠা করেছিলেন। ফয়সালের বড় বোন জিনাতের নামে দোকানের নামকরণ করা হয়েছিল। তার বাবা সৈয়দ আবদুল মালেক ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপূর্ত বিভাগের সরকারি কর্মচারী। 

এর আগে, বুধবার (১২ এপ্রিল) বুকওয়ার্ম বাংলাদেশ-এর ফেসবুক পেইজে জিনাত বুক সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে বলে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা শুনেছি, জিনাত বুক সাপ্লাই লিমিটেড স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে।'

নিউমার্কেটের কেন্দ্রস্থলে অবস্থিত ঢাকার প্রথম দিকের মৌলিক (অরিজিনাল) বইয়ের দোকানগুলোর মধ্যে জিনাত বুক সাপ্লাই অন্যতম; আমাদের মতো বইপোকা ও পাঠক তৈরিতে এই দোকানের ভূমিকা অনন্য। নিউ মার্কেটে প্রবেশের পর জিনাত বুকের পথ খুঁজে পাওয়া, নতুন বইয়ের গন্ধ, তাকে সাজানো সারি সারি বইয়ের জাদু আমরা কখনই ভুলব না, উল্লেখ করা হয় সোশ্যাল মিডিয়া পোস্টে।
 

Related Topics

টপ নিউজ

জিনাত বুক সাপ্লাই লিমিটেড / বই / বই বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • হু হু করে বাড়ছে পুরোনো বইয়ের বিক্রি, কারণ কি তবে এআই?
  • স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net