Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
এমভি বাংলার সমৃদ্ধির জন্য ১৪.৩৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেল বিএসসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 April, 2023, 09:20 pm
Last modified: 01 April, 2023, 09:23 pm

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ: ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

এমভি বাংলার সমৃদ্ধির জন্য ১৪.৩৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেল বিএসসি

গতকাল শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপ-সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
01 April, 2023, 09:20 pm
Last modified: 01 April, 2023, 09:23 pm
এমভি বাংলার সমৃদ্ধির জন্য ১৪.৩৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেল বিএসসি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি'র ক্ষতিপূরণ পেয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি। গত ২১ মার্চ রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশন ১৪ দশমিক ৩৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করেছে সংস্থাটিকে; যা জাহাজটির বাজার মূল্যের সমপরিমাণ।

গতকাল শুক্রবার (৩১ মার্চ) বিএসসির উপ-সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙ্গর করে থাকা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় এমভি বাংলার সমৃদ্ধি। এ ঘটনায় বিমাদাতা কোম্পানির কাছে কনস্ট্রাকটিভ টোটাল লস (সিটিএল) দাবি উপস্থাপন করে শিপিং কর্পোরেশন।

গত ২৪ ফেব্রুয়ারি বিমা চুক্তির 'ব্লকিং অ্যান্ড ট্র্যাপিং' শর্তানুযায়ী, বিমাকারী ও পুনঃবিমাকারী দাবির অংক ২২ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার দ্রুত আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। দাবিকৃত এই অর্থের মধ্য থেকে বিমা প্রিমিয়াম বাদ দিয়ে বিএসসিকে ১৪ দশমিক ৩৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করা হয়েছে।

২০২২ সালের ২২ ফেব্রুয়ারি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। বন্দরের ইনার অ্যাংকরেজে অবস্থানকালে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়। এসময় বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্দরের প্রবেশমুখে মাইন স্থাপন এবং বন্দর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি সেখান থেকে বের হতেও পারছিল না।

ওই বছরের ২ মার্চ ইউক্রেনের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে ক্ষেপনাস্ত্র হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজটি। এসময় জাহাজের তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান নিহত হন। হামলায় ব্রিজরুমসহ সকল নেভিগেশন টুলস্ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়।

পরে নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পোল্যান্ড ও রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সহায়তায় ওই বছরের ৯ মার্চ জাহাজের নাবিকদের এবং ১৪ মার্চ নিহত প্রকৌশলী মো. হাদিসুর রহমানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয় বিএসসি। ১৬ জুন নৌ পরিবহন মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারকে মোট ৭ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করে।

Related Topics

টপ নিউজ

এমভি বাংলার সমৃদ্ধি / ইউক্রেন যুদ্ধ / বিমা / ক্ষতিপূরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ: ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net