Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
খুলনায় অবস্থান কর্মসুচির আগে ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, দাবি বিএনপির

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
01 April, 2023, 01:35 pm
Last modified: 01 April, 2023, 01:36 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি

খুলনায় অবস্থান কর্মসুচির আগে ১৬ নেতাকর্মী গ্রেপ্তার, দাবি বিএনপির

বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের অভিন্ন লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে একযোগে আন্দোলন শুরু করে বিএনপি ও সমমনা দল। এ পর্যন্ত তারা ১০ দফা দাবি আদায়ে দেশের সব ইউনিয়ন, জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও রোডমার্চ কর্মসূচির আয়োজন করেছে।
খুলনা প্রতিনিধি
01 April, 2023, 01:35 pm
Last modified: 01 April, 2023, 01:36 pm

শনিবার (১ এপ্রিল) খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচির আগেই শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে দলটি ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

খুলনা মহানগর বিএনপির আহ্বয়াক শফিকুল আলম মনা বলেন, "কোন কর্মসুচি আসলেই খুলনার পুলিশ সদস্যরা গ্রেপ্তারের জন্য মরিয়া হয়ে ওঠে।"

অ্যাডভোকেট শফিকুল আলম মনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: খুলনা মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ খান বাদল, ১১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল হক, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল খন্দকার, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আরমান, যোগীপোল ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি সাদ্দাম হোসেন আবু, আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র, মহানগর ছাত্রদলের রশিউর রহমান রুবেল, খানজাহান আলী থানা যুবদলের মেহেদি হাসান বাপ্পী, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: জহির শেখ, ২ নং ওয়ার্ড যুবদল নেতা শাহাদাৎ হোসেন সাজু, ২৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক কুদ্দুস শেখ, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান।

খুলনা মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা অবস্থান কর্মসুচি পালন করবে। নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয় সামনে এ কর্মসুচি পালিত হবে।

অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরি।

খুলনা মহানগর বিএনপির আহ্বয়াক কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, "আমাদের নেতাকর্মীদের মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পবিত্র রমজান মাসে সংযমের কথা উল্লেখ থাকলেও সরকার সে কথা বেমালুম ভুলে গিয়ে জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে।"

"মামলা ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। হরহামেশা ভিন্নমতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে জুলুম-নিপীড়ন চালাচ্ছে," যোগ করেন তিনি।

দলীয় এ কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ইউনিট যৌথভাবে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আজ দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে।

একইসময়ে দেশের অন্যান্য শহর ও জেলা শহরেও একই কর্মসূচি পালন করবেন দলের নেতাকর্মীরা।

বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও পিপলস পার্টি, পেশাজীবি গণতান্ত্রিক জোট, ১২ দলীয় জোট, লেবার পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য ও এলডিপিও রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে কর্মসূচি পালন করবে।

তবে দীর্ঘদিন ধরে একযোগে কর্মসূচি পালন করে আসা গণতন্ত্র মঞ্চ আজ অবস্থান কর্মসূচি পালন করবে না।

গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, রোববার বিএনপির সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। বিএনপি নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন।

বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের অভিন্ন লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে একযোগে আন্দোলন শুরু করে বিএনপি ও সমমনা দল।

এ পর্যন্ত তারা ১০ দফা দাবি আদায়ে দেশের সব ইউনিয়ন, জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও রোডমার্চ কর্মসূচির আয়োজন করেছে।

এছাড়া গত ২৮ জানুয়ারি থেকে রাজধানীর পাঁচটি এলাকায় রোডমার্চ কর্মসূচি পালন করেন বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা।

 

 

Related Topics

টপ নিউজ

বিএনপি নেতা আটক / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net