Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2023, 04:05 pm
Last modified: 31 March, 2023, 04:13 pm

Related News

  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে সিপিজে’র আহ্বান
  • সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় ফয়েজ তৈয়্যবকে জড়ানো ভিত্তিহীন: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • সাংবাদিক আরিফকে তুলে নিয়ে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা ও ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট

কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৪টার দিকে তিনটি গাড়িতে করে প্রায় ১৬ জন শামসুজ্জামানের বাসার সামনে যান। তারা আরো জানান, তিনটি গাড়ির মধ্যে একটিতে নম্বর প্লেট ছিল না।
টিবিএস রিপোর্ট
31 March, 2023, 04:05 pm
Last modified: 31 March, 2023, 04:13 pm
ছবি- সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) করা মামলায় দৈনিক প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে আজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকার কারা সুপার মোহাম্মদ মাহবুবুল ইসলাম।

রমনা থানায় দায়ের করা ডিএসএ মামলায় গতকাল শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালত।

শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার জানান, রমনা থানায় দায়ের করা এ মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকের ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে নেওয়া হয়।

অন্যদিকে, তেজগাঁও থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় তাকে গ্রেপ্তার দেখায়নি সিআইডি।

এর আগে, বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকেও আসামি করা হয়। এছাড়াও আসামিদের মধ্যে 'সহযোগী ক্যামেরাম্যান'সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা রয়েছেন বলে জানা গেছে।

রাত ১১টা ১০ মিনিটের দিকে আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।

এর আগে, বুধবার ভোরে শামসুজ্জামান শামসের বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এরপর ভোর ৪টার দিকে শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাত সোয়া ২টার দিকে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা উত্তর মহানগর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া।

শামসুজ্জামান ও প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিএসএর ২৫(২), ৩১ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মণ্ডল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ঢাকা থেকে সিআইডির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসেন এবং শামসুজ্জামানকে তার বাসা থেকে ভোর ৪টার দিকে তুলে নিয়ে যান। আমি কর্মকর্তাদের নাম জানি না।"

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৪টার দিকে তিনটি গাড়িতে করে প্রায় ১৬ জন শামসুজ্জামানের বাসার সামনে যান। তারা আরো জানান, তিনটি গাড়ির মধ্যে একটিতে নম্বর প্লেট ছিল না।

শামসুজ্জামানের পরিবার জানায়, ভোর ৪টায় তাকে আটক করার পর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় এ সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ছেড়ে দেওয়ার ১০ মিনিটের মধ্যে তাকে আবারও তুলে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক শামসুজ্জামান শামস / সাংবাদিক আটক / প্রথম আলো সম্পাদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে সিপিজে’র আহ্বান
  • সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় ফয়েজ তৈয়্যবকে জড়ানো ভিত্তিহীন: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • সাংবাদিক আরিফকে তুলে নিয়ে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা ও ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net