Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
‘৭১ এর গণহত্যার স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের সম্পৃক্ত করার আহ্বান বিশিষ্টজনদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2023, 10:20 am
Last modified: 26 March, 2023, 12:25 pm

Related News

  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • গাজায় ধ্বংসযজ্ঞের ১৭টি গোপন রিপোর্ট সরাল ইইউ; ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ
  • গাজায় গণহত্যায় ইচ্ছাকৃতভাবেই শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

‘৭১ এর গণহত্যার স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের সম্পৃক্ত করার আহ্বান বিশিষ্টজনদের

দেশি-বিদেশি ‘রাজনীতির’ কারণেই ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি বৈশ্বিক পরিসরে সামনে আসেনি বলে মনে করছেন দেশের বিশিষ্টজনেরা।
টিবিএস রিপোর্ট
26 March, 2023, 10:20 am
Last modified: 26 March, 2023, 12:25 pm
ফাইল ছবি / সংগৃহীত

দেশি-বিদেশি 'রাজনীতির' কারণেই ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি স্বাধীনতার ৫০বছর পরেও বৈশ্বিক পরিসরে সামনে আসেনি বলে মনে করছেন দেশের বিশিষ্টজনেরা।

এমতাবস্থায় স্বীকৃতি আদায়ে সরকারের পাশাপাশি লেখক, গবেষক, সংস্কৃতি সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে তৎপরতার চালানোর আহ্বান জানিয়েছেন তারা। 

"গণহত্যা নিয়ে একটি রাজনীতি আছে। রুয়ান্ডা, বসনিয়ার গণহত্যা সম্পর্কে সবাই জানলেও আমাদেরটা বিস্মৃত হলো কেন? এর রাজনীতিটা হচ্ছে, যখন এই যুদ্ধটি হয় তখন বাংলাদেশের পক্ষে চীন, আমেরিকার মতো সুপারপাওয়ার বা তথাকথিত মুসলিম বিশ্ব কেউ ছিল না," শনিবার (২৫ মার্চ) এডিটরস গিল্ড বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইতিহাসবিদ মুনতাসির মামুন এ কথা বলেন।

"সে অবস্থায় লুঙ্গি পরা কিছু মানুষ তৎকালীন পৃথিবীর অন্যতম বৃহৎ সেনাবাহিনীকে হারিয়ে দিল। এই বিষয়টা কেউ মেনে নিতে পারেনি," যোগ করেন তিনি। 

রাজধানীর ঢাকা গ্যালারিতে আয়োজিত 'গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও মানবাধিকার প্রশ্ন'- শীর্ষক ওই বৈঠকে মুনতাসির মামুন আরও বলেন, "একাডেমিয়া থেকে শুরু করে রাজনীতি- সব জায়গায় একটি ঐকমত্য হয়েছিল যে, এ বিষয়টি আলোচনায় আনা যাবে না। আলোচনায় আসলে প্রশ্ন আসবে কে সাহায্য করেছিল।"

অভ্যন্তরীন রাজনীতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "১৯৭৫ সাল থেকে ২৫ বছর বিএনপি এবং জাতীয় পার্টি গণহত্যাকে সামনে আনতে চায়নি। তাদের আঁতাত ছিল ঘাতকদের সঙ্গে। তাই তারা যদি গণহত্যার কথা বলেন, তাহলে ঘাতকদের কথা চলে আসে।"

"সুতরাং এটি হারিয়ে গেল। মানে দেশ-বিদেশের অভ্যন্তরীন রাজনীতির কারণে এটি হারিয়ে গেল," যোগ করেন তিনি। 

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার ক্ষেত্রে প্রত্যেক সরকারকেই দায়ী করেন জাতীয় পার্টির আইনপ্রণেতা কাজী ফিরোজ রশীদ এমপি।

এক্ষেত্রে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রণালয় কী ভূমিকা পালন করেছে প্রশ্ন তুলে তিনি বলেন, "এরজন্য আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার সবচেয়ে বেশি দায়ী। তারা ২০ বছর ক্ষমতায় থেকেও এটি করতে পারেনি।"

২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদকর্তৃক গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের পর ২৫ মার্চ বাংলাদেশে জাতীয় 'গণহত্যা দিবস' হিসেবে পালিত হচ্ছে। এ বছর দিবসটি সপ্তমবারের মতো পালিত হলো দেশে।

স্বীকৃতি আদায় না হওয়ার জন্য আত্মসমালোচনার আহ্বান জানিয়ে শহীদ তনয় আসিফ মুনির বলেন, "আমরা শুধু ২৫ মার্চ কিংবা ১৬ ডিসেম্বর দিবস পালনের মধ্যেই এটি চিন্তা করি। এজন্য দীর্ঘমেয়াদে কৌশলগত কোনো অবস্থান আমাদের নেই।"

যথাযথ ডকুমেন্টেশনসহ আন্তর্জাতিক পরিসরে লবির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, "আগামী নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোকে স্বীকৃতির জন্য কর্মকৌশল ঘোষণা করতে হবে।"

কালচার অব ইমপিউনিটিকে দায়ী করে ব্যারিস্টার তানিয়া আমির বলেন, গণহত্যার জন্য দায়ী পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদের বিচার হয়নি।

এজন্য একটি মক ট্রায়াল শুরু করে সেখানে আন্তর্জাতিক পর্যায়ের লোকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মক ট্রায়ালের ধারণা সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, "গণহত্যার বিষয়টিকে বিশ্বে জিইয়ে রাখার জন্য মক ট্রায়াল খারাপ না। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে এটি ধরে রাখার জন্য পাঠ্যক্রমসহ কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেটিও ভাবতে হবে।"

সরকারের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতিসেবীসহ সবাইকে যার যার দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

স্বীকৃতি আদায়ের জন্য সরকারকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান সিনিয়র সাংবাদিক আবেদ খান।

আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের কৌশল হিসেবে সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবিব বলেন, "বিভিন্ন দেশে আমাদের মুক্তিযুদ্ধের বন্ধুদেরকে এই বিষয়ে যুক্ত করতে হবে।"

তবে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে এ বিষয়ে পর্যাপ্ত ডকুমেন্টেশন নেই বলেও তিনি উল্লেখ করেন।

এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, বীর বিক্রম ও মানবাধিকার কর্মী রোকেয়া কবির।
 

Related Topics

টপ নিউজ

গণহত্যা / গণহত্যা দিবস / ২৫ মার্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০
  • গাজায় ধ্বংসযজ্ঞের ১৭টি গোপন রিপোর্ট সরাল ইইউ; ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ
  • গাজায় গণহত্যায় ইচ্ছাকৃতভাবেই শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net