Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
বিমানের মেইল সার্ভারে র‍্যানসমওয়্যারের হানা, তদন্ত কমিটি গঠন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 March, 2023, 03:50 pm
Last modified: 22 March, 2023, 04:00 pm

Related News

  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • বিমানের সাবেক এমডি সাফিকুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, সম্পদের সন্ধানে ট্যাক্স গোয়েন্দারা

বিমানের মেইল সার্ভারে র‍্যানসমওয়্যারের হানা, তদন্ত কমিটি গঠন 

ঘটনার পাঁচ দিন পেরোলেও এয়ারলাইনসটি এখনও তার সার্ভার পুনরুদ্ধার করতে পারেনি। তবে এতে বিমান বংলাদেশের ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি।
টিবিএস রিপোর্ট
22 March, 2023, 03:50 pm
Last modified: 22 March, 2023, 04:00 pm
ছবি-রয়েদ বিন মাসুদ

র‌্যানসমওয়্যারের আক্রমণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মেইল সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

"সার্ভার ডাউনের বিষয়ে ইতিমধ্যে আমি বিমানের এমডির সাথে কথা বলেছি। এটা নিয়ে কাজ হচ্ছে," বুধবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

কোনো তথ্য চুরি হয়েছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, "এরকম কিছু এ পর্যন্ত হয়নি। আমি কথা বলেছি।"

বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হঠাৎ করে এরকম একটা ঘটনার পরে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, "এটা দেখার জন্য তদন্ত কমিটি হয়েছে। আমরা এ ব্যাপারে সচেতন আছি। ভবিষ্যতে যাতে না ঘটে আমরা সেটা নিয়ে কাজ করব।"  

গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মেইল সার্ভারে র‌্যানসমওয়্যারের আক্রমণের ঘটনা ঘটে।

হামলার পর সংস্থাটির সার্ভার ডাউন হয়ে যায় এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যাহত হয়। ঘটনার পাঁচ দিন পেরোলেও এয়ারলাইনসটি এখনও তার সার্ভার পুনরুদ্ধার করতে পারেনি।

তবে সার্ভার হ্যাকের জন্য বিমান বংলাদেশের ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি।

উল্লেখ্য, র‌্যানসমওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার ভাইরাস। এটি ডিভাইসকে আক্রমণ করে এর হার্ড ড্রাইভে থাকা সবগুলো ফাইল লক করে দেয়। সে সুযোগ কাজে লাগিয়ে হ্যাকাররা গ্রাহকের কাছে 'র‍্যানসম' বা মুক্তিপণ দাবি করে।   

Related Topics

টপ নিউজ

বিমান / বিমান বাংলাদেশ এয়ারলাইনস / র‌্যানসমওয়্যার / সার্ভার হ্যাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে
  • বিমানের সাবেক এমডি সাফিকুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, সম্পদের সন্ধানে ট্যাক্স গোয়েন্দারা

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net