Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
মেট্রোরেলের মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে ১৫ মার্চ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2023, 03:35 pm
Last modified: 09 March, 2023, 03:36 pm

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

মেট্রোরেলের মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে ১৫ মার্চ

টিবিএস রিপোর্ট
09 March, 2023, 03:35 pm
Last modified: 09 March, 2023, 03:36 pm
ফাইল ছবি

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হচ্ছে আগামী ১৫ মার্চ। ওই দিন মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হবে সাধারণ যাত্রীদের জন্য।

আর এ মাসের শেষ সপ্তাহে শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালুর মাধ্যমে উত্তরা আগারগাঁও লাইনের সব স্টেশন চালু হতে যাচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এসব তথ্য জানান।

ছিদ্দিক বলেন, সবগুলো স্টেশন চালুর পর মেট্রোরেল সেবার সময়কাল পর্যায়ক্রমে বাড়ানো হবে। জুলাই মাসে পুরো সক্ষমতায় শতভাগ সেবা দেওয়া হবে।

তিনি জানান, পুরো সেবা চালু হলে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো লাইনের স্টেশনে এন্ট্রি ও এক্সিটের কাজ চলছে। বছরের শেষ দিকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে।

এ সময় তিনি আরও জানান, এমআরটি লাইন-৬ এর ২৪ সেট ট্রেনের সর্বশেষ সেটটি চলতি মাসে দেশে আসবে। এখন মেট্রোরেল পরিচালনা ও কমলাপুর পর্যন্ত লাইন সম্প্রসারণের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে।

এ সময় ছিদ্দিক জানান, উত্তরা-আগারগাঁও অংশে এ পর্যন্ত ৭ লাখ ৯০ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। এতে ভাড়া বাবদ আয় হয়েছে ৪.৭৬ কোটি টাকা। এখন পর্যন্ত মেট্রোরেল পরিচালনার ব্যয় ভাড়া থেকেই উঠে আসছে বলে তিনি দাবি করেন।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / এমআরটি-৬ / মেট্রোরেল স্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net