Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
দেশে কোভিড শনাক্তের তিন বছর: করোনা এখনও আছে, তবে আতঙ্ক নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2023, 09:45 am
Last modified: 09 March, 2023, 03:47 pm

Related News

  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে উদ্ভাবিত কোভিড কিটের ব্যবহার শুরু করল বিএসএমএমইউ
  • ঘরে ঘরে জ্বর, কোভিড ও ডেঙ্গু টেস্টের পরামর্শ চিকিৎসকদের
  • সংক্রমণের দু’বছর পরেও থেকে যেতে পারে কোভিডের লক্ষণ
  • ৯৬ দিন পর করোনায় মৃত্যু শূন্য

দেশে কোভিড শনাক্তের তিন বছর: করোনা এখনও আছে, তবে আতঙ্ক নেই

দেশে কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, টেস্টের পরিধি বেড়েছে- একটি কোভিড টেস্ট ল্যাব থেকে এখন ৮৮৫টি ল্যাবে কোভিড টেস্ট করা হয়। টিকাদানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো করেছে।
টিবিএস রিপোর্ট
09 March, 2023, 09:45 am
Last modified: 09 March, 2023, 03:47 pm

৮ মার্চ, ২০২০। বিকেল তিনটায় এক প্রেস ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, দেশে তিনজন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২২ মার্চ দেশব্যাপী প্রথম লকডাউন শুরু হয়। করোনা আক্রান্ত মা-কে জঙ্গলের মধ্যে ফেলে আসা, ডাক্তার-নার্সদের বাড়িতে ঢুকতে না দেয়া, মৃতদেহ সৎকারে বাধা দেয়া সহ কত ঘটনা ঘটে! শুরুর দিকে চিকিৎসা ব্যবস্থাও পর্যাপ্ত ছিলো না। 

দেশে করোনাভাইরাস শনাক্তের তিন বছর পেরিয়ে গেছে। করোনাভাইরাসে মৃত্যুর খবর ইদানিং খুব একটা শোনা যায় না। হাসপাতালগুলোতেও কোভিড রোগীর ভিড় নাই। প্রতিদিনই কোভিড রোগী শনাক্ত হলেও মানুষ প্রায় ভুলতে বসেছে করোনাভাইরাসের কথা। এখন আর সেই আতঙ্কও নেই।

২০২০ সাল থেকে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯,৪৪৯ জন মারা গেছে; কোভিড পজিটিভ এসেছে ২,০৩৭,৮৮৭ জনের।

বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে কোভিড শনাক্ত হয় ৮ জনের, কোভিড পজিটিভিটি রেট  ০.৭১%।

দেশে কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, টেস্টের পরিধি বেড়েছে- একটি কোভিড টেস্ট ল্যাব থেকে এখন ৮৮৫টি ল্যাবে কোভিড টেস্ট করা হয়। টিকাদানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এখন পর্যন্ত দেশে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ১৫০,৬০৮,৮৩১ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৩৭,১৩৯,৩৩৯ জন, তৃতীয় ডোজ পেয়েছেন ৬৭,৩৯৫,২৪১ জন এবং চতুর্থ ডোজ পেয়েছেন ৩,১৪৮,৯৮৮ জন।

আইইডিসিআরের উপদেষ্টা ডা. এম মুশতাক হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোভিডকে পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে জারি রেখেছে। তাই এখনো কোভিডের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা বয়স্ক, কোমর্বিড রোগী আছে তাদের সতর্কতার বিকল্প নেই। কোভিড এখন অনেকখানি নিয়ন্ত্রণে কিন্তু এখনো একেবারে কার্যকর ভ্যাকসিন আসেনি, কার্যকর ওষুধ নেই। কোভিডের সব ধরণের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন যখন আসবে তখন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যাবে।" 

Related Topics

টপ নিউজ

কোভিড আক্রান্ত / কোভিড শনাক্ত / করোনা উপসর্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে উদ্ভাবিত কোভিড কিটের ব্যবহার শুরু করল বিএসএমএমইউ
  • ঘরে ঘরে জ্বর, কোভিড ও ডেঙ্গু টেস্টের পরামর্শ চিকিৎসকদের
  • সংক্রমণের দু’বছর পরেও থেকে যেতে পারে কোভিডের লক্ষণ
  • ৯৬ দিন পর করোনায় মৃত্যু শূন্য

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net