Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
দেশে উদ্ভাবিত কোভিড কিটের ব্যবহার শুরু করল বিএসএমএমইউ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2023, 11:15 am
Last modified: 08 February, 2023, 11:18 am

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

দেশে উদ্ভাবিত কোভিড কিটের ব্যবহার শুরু করল বিএসএমএমইউ

বিশ্বমানের আরটি-পিসিআর গোল্ড স্ট্যান্ডার্ড কিটগুলো ব্যয়বহুল, প্রতিটি পরীক্ষায়  খরচ হয় ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা। অন্যদিকে, বিসিএসআইআর-এর উদ্ভাবিত কিটগুলো সহজ ও সাশ্রয়ী পদ্ধতির; এতে খরচ পড়বে মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা ।
টিবিএস রিপোর্ট
08 February, 2023, 11:15 am
Last modified: 08 February, 2023, 11:18 am

কম সময়ে ও স্বল্প খরচে করোনাভাইরাস শনাক্তে দেশে উদ্ভাবিত বিসিএসআইআর কোভিড-কিট এর বাণিজ্যিক ব্যবহার কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। 

বিএসএমএমইউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) এর নেতৃত্বে কিটটি উদ্ভাবিত হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ প্রাঙ্গণে কিটটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ড. শরফুদ্দিন আহমেদ জানান, এই কিট দিয়ে কোভিড টেস্টের খরচ পড়বে মাত্র ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টার (বিএমআরসি) এবং ডিরেক্টর গেনারেল অফ ড্রাগ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিডিএ)এই কিট উৎপাদন ও বাজারজাতকরণের অনুমিত দিয়েছে। প্রাথমিকভাবে ৫ লাখ কিট উৎপাদন করা হয়েছে। মঙ্গলবার থেকে তা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ড. শরফুদ্দিন আহমেদ বলেন, এই কিট দিয়ে দেশের মানুষকে অত্যন্ত স্বল্প খরচে নির্ভুলভাবে করোনা ভাইরাস শনাক্তকরণ সেবা দেওয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে এই কিট সারাদেশে সরবরাহ করা হবে, এতে বিদেশ থেকে ডলার খরচ করে কিট আমদানি করার প্রয়োজন হবে না।     

বিসিএসআরআই-এর চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলি শেখ বলেন, বালাদেশে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে প্রায় ১ কোটি ৩১ লাখের বেশি স্যাম্পল টেস্ট করা হয়েছে। এই বিপুল সংখ্যক শনাক্তকরণ কিট সম্পূর্ণটাই আমদানি করতে হয়েছে। বিশ্বমানের আরটি-পিসিআর গোল্ড স্ট্যান্ডার্ড কিটগুলো ব্যয়বহুল, প্রতিটি পরীক্ষায়  খরচ হয় ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা। বিসিএসআইআর-এর উদ্ভাবিত কিটগুলো সহজ ও সাশ্রয়ী পদ্ধতির।

"এই কিটের সুনির্দিষ্টতা, সংবেদনশীলতা এবং নির্ভুলতা গোল্ড স্ট্যান্ডার্ড-এর সমমান এবং আমদানীকৃত কিটগুলোর চেয়ে উন্নতমানের। কিটটির লিমিট অফ ডিটেকশন (এলওডি) ১০০ কপি ভাইরাস / মি:লি:, যা বাজারে প্রচলিত কিটের চেয়ে অনেক কম। তাই কিটটি ইনফেকশনের শুরুতেই কোভিড-১৯ শনাক্ত করতে সক্ষম। কিটটি সকল ধরনের ভ্যারিয়েন্ট (আলফা, বিটা, গামা, ডেল্টা, ওমিক্রন ইত্যাদি) শনাক্ত করতে সক্ষম," যোগ করেন তিনি। 

 
 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / কোভিড-১৯ / কোভিড-১৯ কিট / কোভিড পরীক্ষা / কোভিড শনাক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net