Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
মার্চ থেকে সরকারি হাসপাতালে ৩০০ টাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন রোগীরা

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ & তাওছিয়া তাজমিম
22 February, 2023, 03:30 pm
Last modified: 22 February, 2023, 03:39 pm

Related News

  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অ্যাজমা রোগী বাড়ছে, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ইনহেলার সহজলভ্য করার আহ্বান চিকিৎসকদের
  • স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন

মার্চ থেকে সরকারি হাসপাতালে ৩০০ টাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন রোগীরা

প্রথম পর্যায়ে ৩১ মার্চের মধ্যে দেশের ৫০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২০টি জেলা হাসপাতাল, ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫টি বিশেষায়িত হাসপাতালে এই সেবা চালু হবে। 
শেখ আবদুল্লাহ & তাওছিয়া তাজমিম
22 February, 2023, 03:30 pm
Last modified: 22 February, 2023, 03:39 pm
ইনফোগ্রাফ: টিবিএস

আগামী ১ মার্চ থেকে সরকারি হাসপাতালে অফিস সময়ের পর বিকেলের শিফটে অতিরিক্ত ফি নিয়ে রোগী দেখতে পারবেন চিকিৎসকেরা। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের 'ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নীতিমালায়' বলা হয়েছে, ৩০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসক (প্রফেসর, অ্যাসোসিয়েট-অ্যাসিসটেন্ট প্রফেসর) ও ১৫০ টাকায় এমবিবিএস চিকিৎসক দেখাতে পারবেন রোগীরা। পরবর্তীতে ৮০০ থেকে ৪,০০০ টাকায় সার্জারির সুযোগও চালু করা হবে। 

রোগী দেখার টাকা সরকারি তহবিলে জমা হবে; পরবর্তীতে তা চিকিৎসক, কর্মচারী ও হাসপাতালের ফান্ডে বণ্টন করা হবে বলে উল্লেখ করা হয়েছে নীতিমালায়।

১ মার্চ থেকে নীতিমালাটি কার্যকর করা হবে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ খলিলুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি। প্রত্যেক ডিপার্টমেন্টের (বিভাগ) ডাক্তার বিকেলে রোগী দেখবেন। কবে কোন ডাক্তার রোগী দেখবেন সেই রোস্টার আমরা করে দেবো।"

বর্তমানে দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসকরা রোগী দেখেন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এরপর বেশিরভাগ চিকিৎসক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে থাকেন।

খসড়া নীতিমালা অনুযায়ী, প্রাথমিকভাবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগী দেখবেন চিকিৎসকেরা। তবে বিকেলে অফিস শেষে মানুষ যাতে সেবা নিতে পারে সেজন্য ৩টা থেকে ৭টা পর্যন্ত রোগী দেখার সময় নির্ধারণের পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

নীতিমালা অনুযায়ী, রোস্টার ভিত্তিতে প্রফেসর, অ্যাসোসিয়েট ও অ্যাসিসটেন্ট প্রফেসর ২ দিন করে রোগী দেখবেন। এক্ষেত্রে টিকিট নেওয়া যাবে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ৩০০ টাকা।

এই ৩০০ টাকা থেকে ২০০ টাকা পাবেন চিকিৎসক, চিকিৎসকের সহকারী পাবেন ৫০ টাকা এবং বাকি ৫০ টাকা জমা হবে হাসপাতালের তহবিলে

আর এমবিবিএস চিকিৎসকের ১৫০ টাকা ভিজিটের মধ্যে চিকিৎসক পাবেন ১০০ টাকা, সহকারী ২৫ ও সরকারি তহবিলে জমা হবে ২৫ টাকা। রোগীরা সরকারি হাসপাতালে প্যাথলজিক্যাল টেস্টও করতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালের অবকাঠামো, বিদ্যুৎ ও ল্যাব ব্যবহারের জন্য চিকিৎসকদের ফির একটি অংশ সরকারি তহবিলে জমা পড়বে।

প্রথম পর্যায়ে ৩১ মার্চের মধ্যে দেশের ৫০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২০টি জেলা হাসপাতাল, ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫টি বিশেষায়িত হাসপাতালে এই সেবা চালু হবে। 

পরবর্তীতে, আগামী ৩১ আগস্টের মধ্যে দেশের সব হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু করা হবে বলে জানা যায়। 

বিকেলে ডাক্তারেরা কতজন রোগী দেখবেন তা এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। তবে প্রাথমিকভাবে ৫০জন করে রোগী দেখবেন বলে ঠিক করা হয়েছে। রোগী দেখার ক্ষেত্রে পুরাতন রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক টিবিএসকে বলেন, "আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে নীতিমালা চূড়ান্ত হলে ১ তারিখ থেকে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করতে পারি। ডাক্তারদের কোথায় বসানো হবে, সেজন্য জায়গা ঠিক করা হচ্ছে, কোন কোন ডাক্তার বসবেন তাও ঠিক করা হচ্ছে। 

শুরুতে আমরা ধীরে এগোতে চাই। রোগীরা যে টাকা দেবেন, তা কীভাবে সংরক্ষণ ও বণ্টন করা হবে সেসব প্রস্তুতিও নেওয়া হচ্ছে," যোগ করেন তিনি।

তিনি আরও জানান, "ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু হলে বিকেলে আউটডোর খোলা থাকবে, যা এতদিন বন্ধ ছিল। এতে রোগীরা বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারবেন। প্রাইভেট চেম্বারে বিশেষজ্ঞদের সেবা নিতে অনেক টাকা খরচ হয়; যারা বিনা পয়সায় সেবা নিতে চান না, আবার প্রাইভেট চেম্বারের খরচ দেওয়াও কঠিন- এমন মধ্যবিক্তরা স্বাচ্ছ্যন্দে কম খরচে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন।" 

২০১১ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিকেলে রোগী দেখেন চিকিৎসকেরা। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। ২০০ টাকার টিকেট দিয়ে ২৪টি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন রোগীরা।

নতুন চালু হওয়া বিএসএমএমইউ'র সুপার স্পেশালাইজড হাসপাতালেও চলছে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস।  

এই উদ্যোগের প্রশংসা করে বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডঃ শরফুদ্দিন আহমেদ অবশ্য বলেন, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা যাবে না। কারণ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে চাইলে চিকিৎসকরা সরকারি হাসপাতালে বসতে চাইবেন না বলে জানান তিনি।

এর আগে, ২২ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, মার্চ থেকে সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের চিকিত্সকদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি দেওয়া হবে। 
 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যসেবা / স্বাস্থ্য খাত / সরকারি হাসপাতাল / বিশেষজ্ঞ ডাক্তার / ডাক্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অ্যাজমা রোগী বাড়ছে, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ইনহেলার সহজলভ্য করার আহ্বান চিকিৎসকদের
  • স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net