Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
গোপালগঞ্জে স্কুলের পিকনিক বাস উল্টে নিহত ২, আহত ৩৫ 

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
10 February, 2023, 11:05 am
Last modified: 10 February, 2023, 11:07 am

Related News

  • গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
  • গোপালগঞ্জে ৩ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী 
  • গোপালগঞ্জের ৩ আসনেই জয় পেল বিএনপি
  • গোপালগঞ্জের ৩ আসনেই জয়ের পথে বিএনপির প্রার্থীরা 
  • গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩

গোপালগঞ্জে স্কুলের পিকনিক বাস উল্টে নিহত ২, আহত ৩৫ 

আহত ও নিহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
যশোর প্রতিনিধি
10 February, 2023, 11:05 am
Last modified: 10 February, 2023, 11:07 am
ছবিটি প্রতীকী

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় যশোরের একটি পিকনিক বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ও নিহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আহতরা গোপালগঞ্জের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী-শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন ও অফিস স্টাফরা।

সারাদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পর ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানি বাটিয়াপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ওভারটেক করতে যেয়ে দুর্ঘটনায় পড়ে। প্রধান সড়ক থেকে বাসটি উল্টে যেয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় দ্বিতীয় বাসটির মধ্যে থাকা অভিভাবক সদস্য বিদ্যুত কুমার বিশ্বাস ঘটনাস্থলে মারা যান।

এছাড়া গুরুতর আহত হয় বাসটিতে থাকা আরো ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক। আহতের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাসকে যশোর জেনারের হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

কাশিয়ানি থানার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Topics

টপ নিউজ

বাস দুর্ঘটনা / গোপালগঞ্জ / পিকনিক বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
  • গোপালগঞ্জে ৩ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী 
  • গোপালগঞ্জের ৩ আসনেই জয় পেল বিএনপি
  • গোপালগঞ্জের ৩ আসনেই জয়ের পথে বিএনপির প্রার্থীরা 
  • গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net