Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ফারদিন হত্যা মামলা: ডিবির চূড়ান্ত প্রতিবেদনে বুশরাকে অব্যাহতি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2023, 11:35 am
Last modified: 07 February, 2023, 11:41 am

Related News

  • ফারদিনের মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ আদালতের
  • ফারদিনের মৃত্যু: স্থায়ী জামিন পেলেন বুশরা
  • ফারদিন হত্যা মামলা: ৬১ দিন পর কারাগার থেকে মুক্ত বুশরা  
  • ফারদিন হত্যা মামলায় জামিন পেলেন বান্ধবী বুশরা
  • ফারদিন নূরের মৃত্যু: বুশরার জামিন আবেদনের আদেশ রোববার

ফারদিন হত্যা মামলা: ডিবির চূড়ান্ত প্রতিবেদনে বুশরাকে অব্যাহতি 

তবে ছেলের আত্মহত্যা নিয়ে পুলিশ ও র‍্যাবের বক্তব্য বরাবর অস্বীকার করে এসেছেন ফারদিনের বাবা নূর উদ্দিন। গণমাধ্যমকে তিনি বলেন, 'আমি এখনও বিশ্বাস করি এটা আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।'
টিবিএস রিপোর্ট
07 February, 2023, 11:35 am
Last modified: 07 February, 2023, 11:41 am

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মৃত্যুর তিন মাস পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আদালতে তার হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফারদিনকে খুন করা হয়নি বরং সে আত্মহত্যা করেছে।

ফারদিন হত্যা মামলায় অভিযুক্ত আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়েও চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে ডিবি।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক ইয়াসিন সিকদার সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

তবে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা ডিবির চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ বলেন, 'আমাদের তদন্তে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে যে ফারদিন ব্রিজের ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।'

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের তদন্তে ফারদিনকে হত্যার কোনো সূত্র পাওয়া যায়নি। 

এদিকে ফারদিনের বাবা নূর উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নো-কনফিডেন্স পিটিশন দায়ের করবেন।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা ছিলেন। গত ৪ নভেম্বর নিখোঁজ হন ফারদিন।

সেদিন বুয়েট ক্যাম্পাসের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর ফারদিন বুশরার সঙ্গে কয়েক ঘণ্টা ছিলেন।

নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই ফারদিনের বাবা বাদী হয়ে রামপুরা থানায় ছেলে হত্যার মামলা করেন। 

হত্যা মামলায় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে পুলিশের হেফাজতে রিমান্ডে নেওয়া হয়; পরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রথমে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করলেও গেল বছরের ১৪ ডিসেম্বর, ডিবি এবং র‌্যাব উভয়ই তদন্তের ভিত্তিতে জানায়, ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন।

ফারদিনের মৃত্যুতে বুশরার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানায় এ দুই সংস্থা। ৬১ দিন কারাগারে থাকার পর এ বছরের ১০ জানুয়ারি বুশরা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।

তবে ছেলের আত্মহত্যার বিষয়ে পুলিশ ও র‍্যাবের বক্তব্য বরাবর অস্বীকার করে এসেছেন ফারদিনের বাবা নূর উদ্দিন। গণমাধ্যমকে তিনি বলেন, 'আমি এখনও বিশ্বাস করি এটা আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড'।

তার দাবি, তদন্তকারী সংস্থাগুলো প্রভাবশালী মহল কর্তৃক প্রভাবিত, তাই তারা ঘটনার সঠিক তদন্ত করেনি। 

'শুরু থেকেই ফারদিনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পরিকল্পনা করা হয়েছিল, ডিবির তদন্তে প্রকৃত অপরাধীরা পার পেয়ে গেছে,' বলেন নূর উদ্দিন।   

Related Topics

টপ নিউজ

বুয়েট ছাত্র ফারদিন / ফারদিন হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • ফারদিনের মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ আদালতের
  • ফারদিনের মৃত্যু: স্থায়ী জামিন পেলেন বুশরা
  • ফারদিন হত্যা মামলা: ৬১ দিন পর কারাগার থেকে মুক্ত বুশরা  
  • ফারদিন হত্যা মামলায় জামিন পেলেন বান্ধবী বুশরা
  • ফারদিন নূরের মৃত্যু: বুশরার জামিন আবেদনের আদেশ রোববার

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net