Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ২৪০ ডিজিট, ভোগান্তিতে গ্রাহকরা

বাংলাদেশ

নোমান মাহমুদ
04 February, 2023, 05:55 pm
Last modified: 04 February, 2023, 06:32 pm

Related News

  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • জ্বালানি সরবরাহ বাড়লেও চট্টগ্রামে পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • সরকার রেশনিং তুলে নিলেও পাম্প মালিকরা কমাচ্ছেন তেল বিক্রির পরিমাণ
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু

বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ২৪০ ডিজিট, ভোগান্তিতে গ্রাহকরা

সাধারণত আবাসিক মিটার রিচার্জ করার ক্ষেত্রে টোকেনে এক লাইনে ২০টি সংখ্যা থাকে, যেটি মিটারে চেপে রিচার্জ করেন গ্রাহকরা। কিন্তু, মূল্য পরিবর্তন হওয়ার সময় এটি বেড়ে ১২টি লাইন হয়, যার প্রতিটি লাইনে ২০টি করে সংখ্যা থাকে। 
নোমান মাহমুদ
04 February, 2023, 05:55 pm
Last modified: 04 February, 2023, 06:32 pm
নরায়ণগঞ্জ বন্দরের একটি বাসায় বসানো প্রিপেইড মিটার। ছবি: বিবিসি বাংলা

বিদ্যুতের দাম পরিবর্তনের সাথে সাথে বাড়ে পল্লী বিদ্যুৎ এর প্রিপেইড মিটার রিচার্জের টোকেনের ডিজিট বা সংখ্যা। আবাসিক মিটারের ক্ষেত্রে এই ডিজিটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪০টিতে, যা সাধারণত অন্যান্য সময়ে থাকে ২০টি। বিষয়টিকে রীতিমতো ব্যাপক ভোগান্তির কারণ বলে মনে করছেন পল্লী বিদ্যুতের সাধারণ গ্রাহকরা।

সাধারণত আবাসিক মিটার রিচার্জ করার ক্ষেত্রে টোকেনে এক লাইনে ২০টি সংখ্যা থাকে, যেটি মিটারে চেপে রিচার্জ করেন গ্রাহকরা। কিন্তু, মূল্য পরিবর্তন হওয়ার সময় এটি বেড়ে ১২টি লাইন হয়, যার প্রতিটি লাইনে ২০টি করে সংখ্যা থাকে। 

ডিজিট চাপতে টানা তিনবার ভুল হলে মিটার লক হয়ে যায়। তখন আবার বিদ্যুৎ অফিসে ছোটাছুটির ভোগান্তি পোহাতে হয়। 

এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। 

ঢাকার সাভারের ব্যাংকটাউন এলাকার বাসিন্দা শামীমা আক্তার টিবিএস'কে বলেন, 'আগে ২০টি ডিজিট চেপে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে হতো। এমাসে ২৪০টি ডিজিট বা নাম্বার এসেছে। গতকাল (শুক্রবার) মোবাইলের স্ক্রিনে এতগুলো নাম্বার দেখে দেখে প্রেস করতে গিয়ে একবার ভুল হওয়ায়, আবার সব নাম্বার নতুন করে প্রেস করতে হয়েছে, এতো বিশাল ভোগান্তি! আরো দু-একবার ভুল হলে তো মিটার লক হয়ে যেতো, তখন আবার বিদ্যুৎ অফিসে গিয়ে এই লক খুলতে হতো, সেটাই কি ডিজিটাইজেশনের নমুনা!'।

গ্রাহকের মুঠোফোনে পাঠানো ২৪০ ডিজিটের টোকেন। ছবি: টিবিএস

সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদিন নামের আরেক বলেন, 'আমার বাড়িতে বিদ্যুতের মিটার সিড়ির নিচে, নিচু হয়ে মিটারে রিচার্জ করতে হয়। এর আগে ২০টি ডিজিট প্রেস করে মিটারে রিচার্জ করতাম, এবার সেখানে ২৪০টি ডিজিট প্রেস করতে হয়েছে। প্রথম দু'বার ভুল হওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে জেনে নিয়ে আবারো চেষ্টা করে রিচার্জ করেছি, তা নাহলে আমার মিটারই লক হয়ে যেত। আমার বাড়ির ভাড়াটিয়ারাও একই সমস্যার মুখোমুখি হয়েছে'।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের দিনে কার্ড স্ক্র্যাচ করে মোবাইলে রিচার্জ করতেও তো এত ডিজিট চাপতে হতো না, এ কেমন ডিজিটাইজেশন?

সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'দেশের সবকিছু এখন ডিজিটাল হচ্ছে। ডিজিটাইজেশনের কারণে যেখানে সবকিছু সহজ হওয়ার কথা, সেখানে যদি একটি মিটার রিচার্জ করতে গ্রাহককে তার প্রি-পেইড মিটারে ২৪০টি ডিজিট প্রেস করতে হয়, তাহলে তো রীতিমতো ভোগান্তির ব্যাপার'।

মিটার রিচার্জের প্রক্রিয়াটিকে জটিল না করে বরং কিভাবে গ্রাহকদের জন্য একে সহজ করা যায়- সেবিষয়ে সচেতন হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিস্টেম অপারেশন পরিদপ্তরের পরিচালক (কারিগরি) মো. রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'যখনই বিদ্যুতের মূল্য পরিবর্তন হয়, তখন মিটারে এই মূল্য পরিবর্তন করতে গিয়ে এই ২৪০টি নাম্বারের টোকেন আসে। নতুন মূল্যে প্রথমবার রিচার্জ করার পর, পরবর্তীতে মূল্য পরিবর্তন না হওয়া পর্যন্ত আর এই সমস্যাটি হয় না'।

দীর্ঘ সাড়ির এই ডিজিট মিটারে চেপে রিচার্জ করতে গিয়ে গ্রাহকের ভোগান্তির বিষয়টি স্বীকার করে এই কর্মকর্তা বলেন, এটি আসলে একটি কারিগরি বিষয়। তবে ধীরে ধীরে আমরা সকল মিটারকে অনলাইনে নিয়ে যাওয়ার কাজ করছি, মিটারগুলো অনলাইন হয়ে গেলে এই সমস্যা আর গ্রাহকদের পোহাতে হবে না।

সম্প্রতি বিদ্যুতের মূল্য পরিবর্তন হওয়াতে গ্রাহকদের এই সমস্যা তৈরি হয়েছে, পরবর্তীতে নতুন করে মূল্য পরিবর্তন না হওয়া পর্যন্ত আর এই সমস্যা থাকবে না।

বর্তমানে সারাদেশে পল্লী বিদ্যুৎ এর প্রায় ৩ কোটি ৪১ লাখ গ্রাহক আছেন বলে জানান এই কর্মকর্তা, যার মধ্যে প্রি-পেইড মিটার ব্যবহার করছেন এমন গ্রাহকের সংখ্যা ১৩ লাখ। এরমধ্যে ৯৮ শতাংশই আবাসিক গ্রাহক।

গ্রাহকদের ভোগান্তির বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মহাব্যবস্থাপক মোল্লা মো. আবুল কালাম আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'যখনই বিদ্যুৎ এর ট্যারিফ(মূল্য) পরিবর্তন হয়, তখনই ট্যারিফ পরিবর্তন করতে গিয়ে এই সমস্যাটি তৈরি হয়। তবে কিভাবে গ্রাহকেরা এই ২৪০টি ডিজিট মিটারে কি-বোর্ডে চেপে মিটার রিচার্জ করবেন সেই পদ্ধতি ইতোমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি। এতে সাময়িকভাবে গ্রাহকদের ভোগান্তি হলেও ধীরে ধীরে গ্রাহকরা এর সাথে অভ্যস্ত হয়ে যাবেন'।

Related Topics

টপ নিউজ

বিদ্যুতের মূল্যবৃদ্ধি / প্রিপেইড মিটার / ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • জ্বালানি সরবরাহ বাড়লেও চট্টগ্রামে পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • সরকার রেশনিং তুলে নিলেও পাম্প মালিকরা কমাচ্ছেন তেল বিক্রির পরিমাণ
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net